ঢাকা বৃহষ্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

নতুন ক্লাবে যোগ দিতে সৌদি আরবে রোনালদো


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩-১-২০২৩ দুপুর ১১:৩৩

সৌদি আরবের ক্লাব আল নাসের এখন ফুটবল আলোচনার কেন্দ্রবিন্দুতে। তারা মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে চুক্তি করে হইচই ফেলে দিয়েছে। নতুন ক্লাবে যোগ দিতে এরই মধ্যে সৌদি আরবের রাজধানী রিয়াদে পৌঁছেছেন ৩৭ বছর বয়সী ফরোয়ার্ড।

সোমবার রাতে সৌদি আরবের রাজধানীতে পা রাখেন রোনালদো। রাষ্ট্র পরিচালিত গণমাধ্যম আল এখবারিয়া টিভি এই খবর জানিয়েছে। শহরের একটি বিলাসবহুল হোটেলে থাকবেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী।

বড় একটি দল নিয়ে রোনালদো রিয়াদে এসেছেন বলে ক্লাবের একজন অফিসিয়াল জানান, ‘সহকারীদের একটি বড় দল এনেছেন তিনি, তার সঙ্গে আছে ব্যক্তিগত নিরাপত্তা ফার্মের লোকজন।’

টিভি সাক্ষাৎকারে তীব্র সমালোচনা করে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে বিতাড়িত হন রোনালদো। আরবীয় ক্লাবটির সঙ্গে ২০২৫ সালের জুন পর্যন্ত চুক্তি করেছেন তিনি। তাকে নিতে ২০ কোটি ইউরোর বেশি খরচ করেছে আল নাসের।

মঙ্গলবার রিয়াদে অবস্থিত ২৫ হাজার আসনের মরসুল পার্ক স্টেডিয়ামে রোনালদোর পরিচিতি অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে। গ্যালারিতে উপচে পড়া দর্শক থাকবে বলে কর্তৃপক্ষের আশা।

নয়বারের সৌদি লিগ চ্যাম্পিয়ন আল নাসের। সবশেষ ট্রফি জিতেছে তারা ২০১৯ সালে। রোনালদোর চুক্তির পর তারা বলেছে, ‘রোনালদোর চুক্তি ইতিহাস তৈরির চেয়েও বেশি কিছু।’ সৌদি ক্রীড়ামন্ত্রী প্রিন্স আব্দুল আজিজ বিন তুর্কি আল ফয়সাল আন্তর্জাতিক তারকাদের সঙ্গে চুক্তি করে ক্লাবের গুণগত মান বাড়াতে বদ্ধপরিকর থাকার কথা জানান। রোনালদোর চুক্তির মাধ্যমে প্রথম পদক্ষেপ নেওয়া হয়ে গেছে মনে করেন তিনি। 

প্রীতি / প্রীতি

বিশ্বকাপে বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচের সাড়ে ৭ হাজার টিকিট পেতে ৯ লাখ আবেদন

হালান্ড নির্ভরতা কাটাতে সিটি স্কোয়াডকে মারেস্কার কড়া বার্তা

ফুটবল যাদের জীবন কেড়ে নিয়েছিল

বিগ ব্যাশে প্রথমবার খেলবেন, মুস্তাফিজকে নিয়ে যা বলছে মেলবোর্ন রেনেগেডস

মেসিদের সেই বিশ্বকাপ ট্রফি নিলামে উঠছে

‘শীর্ষস্থানের কোনো মানে নেই, চ্যাম্পিয়ন হবে শুধু একটি দল’

মাঠে ফুটবলারের মৃত্যুতে তদন্তে পুলিশ, সমবেদনা জানালেন মেসি-এমবাপে

চার টেস্টে ২৮ উইকেট নেওয়ার স্বীকৃতি পেলেন রবিনসন

সেলসো-দে পল বাদ, মেসির শেষ ম্যাচের পর আর্জেন্টিনার প্রথম দলে কারা?

দুই গোলে পিছিয়ে থেকেও ব্রাজিলিয়ানের জোড়ায় ১০ জনের ম্যানইউর জয়

রাফিনিয়ার জোড়া গোলে জয়ে ফিরল বার্সেলোনা

রেকর্ড ১৭ মিনিটে চার গোলের পর পিএসজির বড় জয়

নতুন দায়িত্ব পেয়ে আশরাফুল বললেন, ‘সেরাটা দিতে চাই’