ঢাকা শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

পেলের শেষকৃত্যে যোগ না দিয়ে বিতর্কের মুখে নেইমার


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৩-১-২০২৩ দুপুর ২:৩৮

বেশ কয়েকটি ফরাসি সংবাদমাধ্যমে গুঞ্জন উঠে, পেলের শেষকৃত্যে যোগ দেওয়ার জন্য নেইমারকে ছুটি দিয়েছে পিএসজি। কিন্তু গতকাল ফুটবলের রাজাকে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন না এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। এমনকি পিএসজির কাছে ছুটিও চাননি তিনি। এমনটাই জানিয়েছে ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ও গ্লোবো।

যদিও নেইমারের বাবা নেইমার সিনিয়র ছুটে গিয়েছিলেন সান্তো। কিন্তু নিজ দেশের এমন কিংবদন্তির শেষকৃত্যে যোগ না দিয়ে বিতর্কের মুখে পড়েছেন নেইমার। যেজন্য তার সমালোচনা করেন ব্রাজিলের এক টিভি শো-এর উপস্থাপক জোসে লুইস দাতেনা।

তিনি বলেন, ‘ছুটির জন্য নেইমার খুব ভালোভাবেই চাপ দিতে পারত পিএসজিকে। এর আগেও সে বেশ কয়েকবার পার্টি করার জন্য ছুটি নিয়েছে। তাহলে পেলেকে বিদায় জানানোর জন্য কেন ছুটি নিতে পারবে না? আমি মনে করি একজন ব্রাজিলিয়ান ফুটবলার হিসেবে নেইমারের আসাটা বাধ্যতামূলক ছিল। ’

গত বৃহস্পতিবার ৮২ বছর বয়সে পৃথিবীকে বিদায় জানান পেলে। ফুটবলের ‘কালো মানিক’কে নিয়ে নেইমার লিখেছিলেন, ‘পেলের আগে ১০ কেবলই একটি সংখ্যা ছিল—আমি এই বাক্যাংশটি আমার জীবনের কোনো এক সময়ে কোথাও পড়েছি। কিন্তু সুন্দর এই বাক্যটি অসম্পূর্ণ। আমি বলব—পেলের আগে ফুটবল ছিল শুধু একটি খেলা। ‘

‘তিনি ফুটবলকে শিল্পে, বিনোদনে পরিণত করেছিলেন; গরিব, কৃষ্ণাঙ্গ এবং বেশির ভাগ মানুষের কণ্ঠস্বর হয়েছেন: ব্রাজিলকে দিয়েছেন দৃশ্যমানতা। ফুটবল ও ব্রাজিলের মর্যাদা বাড়িয়েছেন (পেলে)। রাজাকে ধন্যবাদ! তিনি চলে গেছেন কিন্তু তার জাদু রয়ে গেছে। পেলে চিরন্তন!’

প্রীতি / প্রীতি

দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ

লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের

ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’

‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ

আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর

দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ

৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো

৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়

৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন

‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’

অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন

শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ

‘স্পেনে কোনো বর্ণবাদ নেই,’ ইংল্যান্ড কোচকে আশ্বস্ত করলেন দে লা ফুয়েন্তে