ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

বালুবাহী ড্রামট্রাকের চাপায় প্রাণ হারাল নির্মাণ শ্রমিক, আহত ৩


ফরমান শেখ,  ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি photo ফরমান শেখ, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ৩-১-২০২৩ দুপুর ৩:৩১

টাঙ্গাইলের ঘাটাইলে বালুবাহী ড্রামট্রাকের চাপায় সোহাগ মিয়া (২৫) নামে এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় আরও ২-৩ জন আহত হয়েছে বলে জানা যায়। মঙ্গলবার (৩ জানুয়ারি) সকাল সাড়ে ৯ টায় ভূঞাপুর-ঘাটাইল সড়কের ঘাটাইল পৌর শহরের শাপলা পার্ক মোড়ে এ ঘটনা ঘটে।

নিহত সোহাগ মিয়া উপজেলার জামুরিয়া ইউনিয়নের সুনটিয়া গ্রামের আসাদ মিয়ার ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রী (নির্মাণ শ্রমিক)। তার সাথে আহত ২-৩ জনের তাৎক্ষণিক পরিচয় জানা যায়নি। তবে, তারাও নির্মাণ শ্রমিক। উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসা নিয়েছে তারা। 

স্থানীয়রা জানান, অটোভ্যানযোগে নিহত সোহাগসহ বেশ কয়েকজন ঘাটাইলের দিকে যাচ্ছিল। পথিমধ্যে অটোভ্যানটি শাপলা পার্ক মোড়ে পৌঁছলে ভূঞাপুরগামী ড্রামট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। ড্রামট্রাকের চাকায় পৃষ্টে ঘটনাস্থলে একজন মারা যায়। 

এতে বেশ কয়েকজন আহত হয়। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়। পরে পুলিশ খবর পেয়ে নিহতের মরদের উদ্ধার করে থানায় নিয়ে যায়। এছাড়া ঘটনাস্থল থেকে ট্রাক ও ট্রাকে থাকা একজনকে আটক করে পুলিশের সোপর্দ করা হয়েছে।

এ ব্যাপারে ঘাটাইল থানার উপ-পরিদর্শক (এসআই) হাফিজুর রহমান জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে সোহাগ মিয়া নামে এক রাজমিস্ত্রীর মরদেহ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। এ ঘটনায় তার সাথে ২-৩ জন শ্রমিকও আহ হয়।

তিনি আরও জানান, আহতরা স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিয়েছে। এ ঘটনায় ড্রামট্রাকটি জব্দ করাসহ ট্রাকে থাকা একজনকে আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহত সোহাগ মিয়ার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

 

প্রীতি / প্রীতি

সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত