শীতের প্রকোপে পাঁচবিবিবাসি
উত্তরের সীমান্তবর্তী জেলা জয়পুরহাটের পাঁচবিবি উপজেলাসহ আশ-পাশের উপজেলা গুলোতেও জেঁকে বসেছে তীব্র শীত। একইসঙ্গে বৈইছে হালকা ঠান্ডা বাতাস ও ঘন কুয়াশায় শীতের তীব্রতা বাড়িয়ে দিয়েছে। বেলা দুপুর গড়িয়ে গেলেও দেখা মিলছে না সূর্য্যরে আলো। কুয়াশার কারনে রাস্তার যানবাহন হেড-লাইট জ্বালিয়ে ধীরগতিতে চলছে। শীতের প্রভাব পরছে জনজীবনে। এতে বেশী বিপাকে পরছে স্বল্প আয়ের গরীব অসহায় খেটে খাওয়া শ্রমজীবী মানুষগুলো। পরিবারের অন্য সদস্যর খাদ্য সংগ্রহের জন্য ঘনকুয়াশা ও কনকনে শীত উপেক্ষা করে ঘরের বাহিরে ছুটতে হচ্ছে। প্রয়োজনের তাগিদে অনেকেই শরীরে গরম কাপড় জড়িয়ে শীতের তীব্রতা উপেক্ষা করে বাস, ট্রেন ও ভ্যান-রিক্সসা যোগে গন্তব্যে যাচ্ছেন। অনেকেই খড়কুটা জ্বালিয়ে শীত নিবারনের চেষ্টা করছে।
উপজেলার ভীমপুর বাসস্ট্যান্ড দীর্ঘদিন ধরে চা-পুড়ির দোকান করে সংসার চালান দুদু মিয়া। তার দোকানের চারদিক উন্মক্ত হওয়ায় ঠান্ডা বাতাস ও শীত তার শরীরে একটু বেশী লাগছে। একদিন দোকান বন্ধ থাকলে সবাইকে না খেয়ে থাকতে হবে বলেন দুদু। জয়পুরহাট-হিলি রুটের বাস ড্রাইভার জিয়া বলেন, দূর্ঘটনা থেকে যাত্রীদের নিরাপদে পৌছে দিতে অতিরিক্ত কুয়াশায় রাতের বেলা গাড়ি ধীরগতিতে চালাতে হচ্ছে। ঠান্ডা বাতাস, শীত ও কুয়াশার কারনে দুপুর পর্যন্ত বাসসহ সকল যানবাহনে যাত্রী কম হচ্ছে বলেও সে জানান।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’
পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার
Link Copied