দুঃখে ভরা মন
দুঃখে ভরা মন
মো ইমাম হোসেন
দু্ঃখে ভরা মন আমার
অশ্রুজলে ভাসি,
বাক হারিয়ে নীরব আমি
মুখে মলিন হাসি।
ভাবুক মনে তাকিয়ে থাকি
হৃদয়ে গড়ি স্মৃতি,
নিত্য দিনে কণ্ঠে বাজে
দুখ সাগরের গীতি।
নাইরে কেহ বলার মতো
বোঝার মতো ব্যথা,
চিঠির ভেতর লিখে রাখি
মনের যত কথা।
চুপটি করে একলা বসে
থাকি যে সারাক্ষণ,
ভাবি! জগৎ খানা মস্ত
এক মায়ার বাঁধন।
মনের ব্যথা মনের মাঝে
করি আস্বাদন,
অশ্রুজলে ভাসি আমার
দুঃখে ভরা মন।
এমএসএম / এমএসএম
‘নজরুল বর্ষ: কেবল একটি বর্ষপঞ্জি নয় মানবিক মূল্যবোধের পুনর্জাগরণের আন্দোলন’
`নজরুল জাতীয় জীবনের এক অনন্য আলোকবর্তিকা—সাবেক রাষ্ট্রদূত ও নজরুল একাডেমির সভাপতি মসউদ মান্নান''
‘দুঃখ ভাঙার রূপকথা’ সুলেখা আক্তার সান্তা
‘শরৎ এলো’
‘ঘুরে দাঁড়ানো’
‘ক্ষুধার্থের সমীকরণ’
‘ভাগ’
‘দায়িত্বের বৃক্ষ’ আলিফা তাবাচ্ছুম শিখা
`কিছু স্মৃতি শব্দ চায় না' মুহাম্মদ আকাশ মিয়া
প্রিয় রাসুল ( সা:)
“পাখির বাড়ি” সুলেখা আক্তার শান্তা
“বাইপাস” হিলারী হিটলার আভী
“ইলিশ” প্রদীপ সেন
Link Copied