দোহারে বাবু মিয়া-বেগম রোকেয়া ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
দোহারে বাবু মিয়া-বেগম রোকেয়া ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে দোহার-নবাবগঞ্জের প্রায় ১৫শত শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গত সোমবার সন্ধ্যায় কাঠালীঘাটা মাসুম মিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
বাবু মিয়া-বেগম রোকেয়া ওয়েলফেয়ার ট্রাস্টের চেয়ারম্যান রোমান মিয়ার সভাপতিত্বে ও কাঠালীঘাটা মাসুম মিয়া উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. মাসুম মিয়ার সমন্বয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইউরোপীয়ান আওয়ামীলীগের সভাপতি এম নজরুল ইসলাম।
এ সময় বীর মুক্তিযোদ্ধা মাসুম মিয়া বলেন, বাবু মিয়া-বেগম রোকেয়া ওয়েলফেয়ার ট্রাস্ট এর আগেও দোহার-নবাবগঞ্জে সাধারণ মানুষের পাশে ছিলো এবং ভবিষ্যতেও থাকবে। এই ট্রাস্টের উদ্যোগে কিছুদিন আগে ইঞ্জিন চালিত রিকশা বিতরণসহ বিভিন্ন সময়ে খাদ্য, পোষাক, শিক্ষা সামগ্রী বিতরণ অব্যাহত রেখে চলেছে। এরই ধারাবাহিকতায় আজ দোহার-নবাবগঞ্জের প্রায় ১৫ শ, পরিবারের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হলো। অনুষ্ঠানের শেষ অংশে আমন্ত্রিত অতিথিদের ক্রেষ্ট প্রদান করে সম্মাননা জানানো হয়।
আরও উপস্থিত ছিলেন, জার্মান আওয়ামীলীগের সভাপতি বসিরুল আলম চৌধুরী(সাবু ), ফ্রান্স আওয়ামীলীগের সভাপতি এম.এ. কাশেম, স্পেন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রিজভী আলম, সুইজারল্যান্ড আওয়ামীলীগের সহ-সভাপতি জাহানারা বাশার, দোহার পৌরসভার মেয়র আলমাস উদ্দিন, মুক্তিযোদ্ধা জনতার সম্প্রীতি বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ইব্রাহীম খলীল সবুজ, আওয়ামীলীগের আন্তর্জাতিক উপ-কমিটির সদস্য সুরুজ আলম সুরুজ, বান্দুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির, দোহার পৌরসভার কাউন্সিলর বৃন্দসহ আরও অনেকে।অনুষ্ঠানের শেষ অংশে আমন্ত্রিত অতিথিদের ক্রেষ্ট প্রদান করে সম্মাননা জানানো হয়।
প্রীতি / প্রীতি
রেলওয়ের চট্টগ্রাম জোনাল স্পোর্টস কাউন্সিলের ২০২৬-২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন
নড়াগাতিতে গণঅধিকার পরিষদের বৃক্ষরোপণ অভিযান ২০২৬ উদ্বোধন
কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯
কুমিল্লায় ১৩ চোরাই মোবাইল ও নগদ টাকা উদ্ধার, ৫ নারী গ্রেপ্তার
পেকুয়ায় ব্র্যাকের উদ্যোগে মাছের পোনা বিতরণ
নোয়াখালীতে ব্ল্যাকমেইল ও সম্পত্তির বিরোধে প্রবাসীর আত্মহত্যার অভিযোগ
আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা
টাঙ্গাইলে এলজিইডি'র ১০ কোটি টাকার আধুনিক ব্রিজে উঠতে হয় বাঁশের সাঁকো দিয়ে
দুর্গাপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভা, গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা
পিরোজপুরে বাংলা কিউআর বাস্তবায়নে মতবিনিময় সভা
রৌমারীতে গাভিন গরু জবাই করে বিক্রি'র অভিযোগ মাংস বিক্রেতার বিরুদ্ধে, মৃত বাছুর উদ্ধার
অপরাধ যে করবেন, তাকে আইনের আওতায় আনা হবে-প্রতিমন্ত্রী মীর হেলাল