ঢাকা বৃহষ্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

গোল করে পেলেকে স্মরণ করলেন রদ্রিগো


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৪-১-২০২৩ দুপুর ১২:৪

স্প্যানিশ ফুটবলে চতুর্থ স্তরের দল কাসেরেনোকে হারিয়ে কোপা দেল রে’র শেষ ষোলোতে নাম লেখাল রিয়াল মাদ্রিদ। দলের হয়ে একমাত্র গোলটি করে ফুটবলের রাজা পেলেকে স্মরণ করলেন ব্রাজিলিয়ান তরুণ রদ্রিগো সিলভা। মঙ্গলবার রাতে কোপা দেল রে’র শেষ বত্রিশে প্রিন্সিপাল ফিলিপে স্টেডিয়ামে সিপি কাসেরেইনিয়োকে ১-০ ব্যবধানে হারায় রিয়াল। 

ঘরের মাঠে শুরু থেকেই দারুণ লড়াই করে কাসেরেইনিয়ো। নবম মিনিটেই এগিয়ে যেতে পারতো দলটি। তবে মেরেসিয়ানোর বক্স থেকে নেওয়া শট ঠেকিয়ে দেন সেবায়োস। ৩২তম মিনিটে ডান দিক দিয়ে আক্রমণে উঠে বক্সে নিয়ে দারুণ শট নেন মানসন। সেটি অবশ্য অসাধারণ দক্ষতায় ঠেকিয়ে দেন রিয়াল গোলরক্ষক। ৪০তম মিনিটে আসেনসিও বক্সে বল বাড়ান রদ্রিগোর উদ্দেশে। কিন্তু ঠিকঠাক শট নিতে পারেননি এই ব্রাজিলিয়ান।

গোলশূন্য ড্র’য়ে প্রথমার্ধ শেষ করার পর দ্বিতীয়ার্ধে আক্রমণে মনোযোগ দেয় রিয়াল। ৬৯তম মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় দলটি। বাঁ দিক থেকে কাসেরেইনিয়ো ডিফেন্ডারকে বোকা বানিয়ে রদ্রিগোগে বল বাড়ান সেবায়োস। বল পেয়ে দারুণ এক শটে জাল খুঁজে নেন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড। 

যে ক্লাবের হয়ে পেলের হাজারের বেশি গোল, যে ক্লাবের তিনি সমার্থক, সেই সান্তোসে খেলেই বেড়ে উঠেছেন রদ্রিগো। এই ক্লাবের হয়েই তার সিনিয়র ফুটবলে পদচারণা শুরু। সময়ের পরিক্রমায় তিনি এখন রিয়াল মাদ্রিদের। তবে পেলের প্রয়াণের পর প্রথম গোলটি করে রদ্রিগো তার শেকড়ের ক্লাব ও তার দেশের কিংবদন্তিকে শ্রদ্ধাঞ্জলি জানালেন তার মতোই উদযাপন করে।রদ্রিগোর গোলেই শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড় কার্লো আনচেলত্তির শিষ্যরা।

প্রীতি / প্রীতি

বিশ্বকাপে বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচের সাড়ে ৭ হাজার টিকিট পেতে ৯ লাখ আবেদন

হালান্ড নির্ভরতা কাটাতে সিটি স্কোয়াডকে মারেস্কার কড়া বার্তা

ফুটবল যাদের জীবন কেড়ে নিয়েছিল

বিগ ব্যাশে প্রথমবার খেলবেন, মুস্তাফিজকে নিয়ে যা বলছে মেলবোর্ন রেনেগেডস

মেসিদের সেই বিশ্বকাপ ট্রফি নিলামে উঠছে

‘শীর্ষস্থানের কোনো মানে নেই, চ্যাম্পিয়ন হবে শুধু একটি দল’

মাঠে ফুটবলারের মৃত্যুতে তদন্তে পুলিশ, সমবেদনা জানালেন মেসি-এমবাপে

চার টেস্টে ২৮ উইকেট নেওয়ার স্বীকৃতি পেলেন রবিনসন

সেলসো-দে পল বাদ, মেসির শেষ ম্যাচের পর আর্জেন্টিনার প্রথম দলে কারা?

দুই গোলে পিছিয়ে থেকেও ব্রাজিলিয়ানের জোড়ায় ১০ জনের ম্যানইউর জয়

রাফিনিয়ার জোড়া গোলে জয়ে ফিরল বার্সেলোনা

রেকর্ড ১৭ মিনিটে চার গোলের পর পিএসজির বড় জয়

নতুন দায়িত্ব পেয়ে আশরাফুল বললেন, ‘সেরাটা দিতে চাই’