মুন্সিগঞ্জে নানা আয়োজনে ছাত্রলীগ 'র ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় বাংলাদেশ ছাত্রলীগ এর ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। দিনটি উদযাপনে গজারিয়া উপজেলা ছাত্রলীগ নানা কর্মসূচি পালন করে। বর্ণাঢ্য আয়োজনের অংশ হিসেবে বাঙ্গালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, রেলি, কেক কাটা এবং আলোচনা সভার মধ্য দিয়ে পালিত হয় দিনটি।
বুধবার সকাল ১১ টার দিকে উপজেলার শিল্পকলা একাডেমীতে এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ পৌর মেয়র হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব।
উদ্ধোধক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাঃসম্পাদক, উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম।
গজারিয়া উপজেলা ছাত্রলীগ এর সভাপতি মোঃহাবিবুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হাজী মহসিন চৌধুরী, সাবেক কেন্দ্রীয় যুবলীগ নেতা মোঃহাফিজুর রহমান খাঁন,জেলা আওয়ামী যুবলীগ এর ভারপ্রাপ্ত সভাপতি মোঃশাহজাহান খাঁন, জেলা ছাত্রলীগ এর সভাপতি ফয়সাল মৃধা।
ছাত্রলীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৭৫ পাউন্ড কেক কেটে প্রতিষ্ঠকবার্ষিকী উদযাপন করা হয়। বাংলাদেশ আওয়ামী অঙ্গসংগঠন হিসেবে ছাত্রলীগের অবদান ও অর্জন সহ বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য রাখেন অতিথিরা।
এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ এর যুগ্ম সম্পাদক মুনসুর আহম্মেদ খাঁন জিন্নাহ, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মুমিনুল হক টিটু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আতাউর রহমান নেকী,মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা আক্তার আঁখি,সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ এর উপ গনশিক্ষা বিষয়ক সম্পাদক আশ্ররাফুল ইসলাম জয়, মুন্সিগঞ্জ পৌর ছাত্রলীগের সাধারন সম্পাদক সাজ্জাদ হোসেন সাগর,
উপজেলা স্বেচ্ছাসেবক লীগ এর সভাপতি হাজী মোজাম্মেল হক,সাবেক উপজেলা ছাত্রলীগ এর সভাপতি মাহাবুবুল আলম শাহীন,উপজেলা যুবলীগ নেতা আবুল বাশার
আজিজুল হক পার্থ, উপজেলা কৃষক লীগের আহবায়ক মোশারফ হোসেন মিন্টু,উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মিনু আক্তার,সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা ইসমাঈল হোসেন,সেতু খাঁন,আবু বক্কর সিদ্দিক,শামীম আহম্মেদ জয়সহ সকল ইউনিয়ন ও ওয়ার্ড ছাত্রলীগ এর সভাপতি/সাঃসম্পাদকসহ বিপুল সংখ্যক ছাত্রলীগ নেতৃবৃন্দ।
সুজন / সুজন
আদমদীঘিতে দুই ড্রেনম্যানকে অস্ত্রের মুখে বেঁধে গভীর নলকূপের ৩ ট্রান্সফরমার চুরি
লাকসামে মহামান্য ১০ম সংঘরাজ জ্যোতিপাল মহাথের’র ২৪তম মহাপ্রয়ান বার্ষিকী অনুষ্ঠিত
রাঙ্গামাটির গর্জনতলী এলাকায় বলাকা ক্লাবের উদ্যোগে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
মান্দায় বসতবাড়িতে তাণ্ডব চালিয়ে ভাঙচুর, লুটপাটসহ বাইকে আগুন
মালটা ভিজে, শুকানো লাগতো বলে কৃষকদল নেতার গাঁজা সেবন
সুবর্ণচরে অটোচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
রায়গঞ্জে সংবাদ প্রকাশের পর ‘বেপরোয়া’ প্রতিপক্ষ, নিরাপত্তাহীনতায় আইনজীবী'র পরিবার
জুতার র্যাকে টাকা যশোরে ডিবি অভিযানে ইয়াবাসহ কারবারি আটক
তাড়াশে দুই ছেলের বিরুদ্ধে বাবার মিথ্যা মামলা
মোহনপুরে ভ্যানচালককে পিটিয়ে হত্যা
রায়গঞ্জে অবৈধ ভাবে মজুত করা জ্বালানি তেল জব্দ, দুইজনকে কারাদণ্ড
নাগরপুরে ফ্রি মেডিকেল ও ডেন্টাল ক্যাম্প এবং শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান অনুষ্ঠান