ঢাকা রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

ধামইরহাটে ভেজাল ও নিম্নমানের ঔষুধ বিক্রি বন্ধে ঔষধ ব্যবসায়ীদের একাত্বতা


এম এ মালেক (ধামইরহাট) photo এম এ মালেক (ধামইরহাট)
প্রকাশিত: ১৭-৭-২০২১ দুপুর ৪:১

নওগাঁর ধামইরহাটে নকল, ভেজাল ও নিম্নমানের ঔষুধ বিক্রি বন্ধে একাত্বতা ঘোষনা করেছেন মেডিসিন ব্যবসায়ীরা। এ বিষয়ে কেন্দ্রীয় পরিচালক কর্তৃক কঠোর নির্দেশনা প্রদান করা হয়েছে। মুলত গ্রাহক পর্যায়ে সঠিক ও নির্ভেজাল ঔষধ সরবরাহ নিশ্চিতে ব্যবসায়ীদের এই সভা, যাতে এলাকাবাসী সাধুবাদ জানিয়েছেন।
জানা গেছে, বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতি (বিসিডিএস) ধামইরহাটের উদ্যোগে ১৭ জুলাই বেলা ১১ টায় সমিতির অস্থায়ী কার্যালয়ে ধামইরহাট শাখার সভাপতি ঔষধ ব্যবসায়ী রুহুল আমিনের সভাপতিত্বে ও ধামইরহাট শাখার সম্পাদক দেওয়ান জাহিদ হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য ও নির্দেশনা প্রদান করেন কেন্দ্রীয় পরিচালনা পরিষদের পরিচালক ও ঔষধ ব্যবসায়ীদের সংগঠনের নওগাঁ জেলা শাখার সভাপতি মো. আতাউর রহমান। অনুষ্ঠানে ড্রাগ লাইসেন্স বিহীন ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ, ভেজাল ঔষধ, কমদামে নিম্নমানের ঔষধ বিক্রি বন্ধ এবং সাধারণ মানুষকে প্রকৃত মেডিসিন সরবরাহে যেন তেন কোম্পানীর ঔষধ না ক্রয় করতে এবং অস্বাভাবিক মুল্য লেখা আয়ুর্বেদিক ও ইউনানী ঔষধে এমআরপি মুল্য বাদ দিয়ে ক্রয়মুল্যের ১০% যোগ করে বিক্রয় করতে সিদ্ধান্ত গৃহিত হয়। অনুষ্ঠানে স্যানিটারী ইন্সপেক্টর আনিছুর রহমান, বিসিডিএস পত্নীতলা শাখার সভাপতি ও পত্নীতলা মডেল প্রেসক্লাবের সহ-সভাপতি শাহরিয়ার এম হাসান পল্লব, বিসিডিএস পত্নীতলা শাখার সহ-সভাপতি মো. মোরশেদুল ইসলাম, ধামইরহাটের সাবেক সভাপতি লুৎফর রহমান, ঔষুধ ব্যবসায়ী সাইফুল ইসলাম, মিজানুর রহমান মিঠু, দেওয়ান সায়েম,খাইরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

কাউনিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও র‍্যালি

রাতে ঘুমাতে গেলেন ঘরে, সকালে বিবস্ত্র লাশ মিলল সুপারিবাগানে

টাঙ্গাইলে বিনামূল্যে ৩ দিনব্যাপী সেলাই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন ও হুইল চেয়ার বিতরণ

কুড়িগ্রামে গ্রামীণ খেলাধুলায় মেতে উঠল সব বয়সী মানুষ, ফিরল শৈশবের স্মৃতি

চিলমারীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ পালিত

কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী

ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত

সিংড়ায় শশুর কর্তৃক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, লজ্বায় আত্নহত্যা

মান্দায় জাতীয় সমবায় দিবস পালন

কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী

উল্লাপাড়ায় আমজাদের মৃত্যু ঘিরে রহস্য, হত্যার অভিযোগে আদালতে মামলা

গোপালগঞ্জে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জয়পুরহাটে বিএনপির জনস্রোত, বিশাল র‍্যালি ও আলোচনা সভা