ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

কক্সবাজারে নিষিদ্ধ হাইড্রোলিক হর্ণ ব্যাবহার মামলায় ৩৬ যানবাহনের চালককে জরিমানা


শাহেদ ফেরদৌস হিরু, কক্সবাজার photo শাহেদ ফেরদৌস হিরু, কক্সবাজার
প্রকাশিত: ৫-১-২০২৩ বিকাল ৫:৮
কক্সবাজারে হাইড্রোলিক হর্ণে উচ্চমাত্রায় শব্দ দূষণ সৃষ্টির মামলায় ৩৬ যানবাহন চালককে ৬১ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।
 অভিযানে ৯৬ টি হাইড্রোলিক হর্ণ জব্দ করা হয়।
 
বৃহস্পতিবার (৫ জানুয়ারি) চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লিংক রোড ও কক্সবাজার-টেকনাফ সড়কের মুহুরীপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
 
পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চল কার্যালয়ের পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুফিদুল আলম ভ্রাম্যমান আদালতের বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন। 
 
তিনি বলেন, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধিত ২০১০) ও 'শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা ২০০৬ অনুযায়ী ৩৬ টি যানবাহন চালকের বিরুদ্ধে ৩৬টি মামলা দায়ের করে সাড়ে একষট্টি হাজার টাকা জরিমানা আদায় করা হয়। একই সাথে অতিরিক্ত শব্দ সৃষ্টিকারী ৯৬ টি হাইড্রোলিক হর্ণও জব্দ করা হয়েছে।
 
অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সাইফুল ইসলাম, উপ-পরিচালক মুহম্মদ হাফিজুর রহমান, পরিদর্শক ফাইজুল কবির।
 
পরিবেশ রক্ষায় এ অভিযান অব্যাহত থাকবেন বলে জানিয়েছেন, কক্সবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক।

এমএসএম / এমএসএম

আবারও র‍্যাগিংয়ের শিকার, হাসপাতালে পাবিপ্রবির নারী শিক্ষার্থী

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা

মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা

বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা

পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ

কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ

নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের

রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান

কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ