ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

নাঙ্গলকোটে জমে উঠেছে শীতকালীন সবজির বাজার


তাজুল ইসলাম মিয়াজী, নাঙ্গলকোট photo তাজুল ইসলাম মিয়াজী, নাঙ্গলকোট
প্রকাশিত: ৬-১-২০২৩ দুপুর ২:২৯
কুমিল্লার নাঙ্গলকোট  উপজেলার বিভিন্ন বাজারে জমে উঠেছে শীতের সবজির বাজার। উপজেলার হেসাখাল বাজার, শান্তির বাজার, মাহিনী বাজার, বাঙ্গড্ডা বাজার সহ বিভিন্ন বাজার গুলো। ফলন ভালো হলেও দাম কম হওয়ায় হতাশ চাষীরা। নাগালের মধ্যে সবজি কিনতে পেরে খুশি পাইকারি ব্যবসায়ী ও নিম্ন আয়ের মানুষ।
 
চাষীরা বলেন, এখানকার সবজি যাচ্ছে পাশ্ববর্তী, ফেণী, নোয়াখালী, মাইজদি, চৌমহনী,কুমিল্লা, ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা।
 
শীতের হরেক রকম সবজি চাষে ব্যস্ত কুমিল্লার নাঙ্গলকোট  উপজেলার কৃষক।  মাঠ থেকে তুলছেন আগাম জাতের সবজি। এরই মধ্যে মুলা, শিম, বাঁধাকপি, ফুলকপি, পালংশাকসহ বেশ কিছু শীতের সবজি বাজারে উঠেছে।
 
হেসাখাল বাজারের একজন কৃষক হলেন জামাল হোসেন, তিনি জানান আমি প্রতিদিন এই বাজারে সবজি বিক্রি করতে আসি এবং ভালো দাম পাই, আমার পরিবার ও ভালোভাবে চলে। হেসাখাল  বাজারের জয়নাল নামে একজন ক্রেতা জানান, আমরা এখানে সবজি কিনতে আসি,  খুব ভালো এবং তাজা সবজি পাওয়া এখানে।
 
ক্রেতা বিক্রেতাদের হাকডাকে মুখরিত কুমিল্লার নাঙ্গলকোটের হেসাখাল পাইকারি বাজার। ভোর হলেই বিভিন্ন স্থান থেকে কৃষকেরা তাদের উৎপাদিত সবজি নিয়ে আসেন এই বাজারে। এখানে সবজির দাম তুলনামূলক কম হওয়া  দেশের বিভিন্নস্থান থেকে আসেন পাইকাররা।  
তবে, সবজির ভালো দাম না পাওয়ায় মন ভালো নেই কৃষকের। তারা জানালেন, স্বল্প দামে বিক্রি করতে হচ্ছে। অনেক সময় উৎপাদান খরচও উঠে না। অন্যদিকে সবজি কম দামে কিনতে পেরে খুশি পাইকারি ক্রেতারা। 
 
এই বাজারে অন্তত ২-৩ লাখ টাকার সবজি কেনা বেচা হয় বলে জানান  উপজেলার হেসাখাল বাজারের কয়েকজন সবজি বিক্রেতা।

এমএসএম / এমএসএম

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত