কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে গুলাগুলি, গ্রেনেডের সন্ধান
কক্সবাজার উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে মোহাম্মদ নবী নামে এক রোহিঙ্গার বসত ঘরে শক্তিশালী গ্রেনেডের সন্ধান পাওয়া গেছে। এ ঘটনায় ৮ এপিবিএন এর সদস্যরা বসত ঘরটি ঘিরে রেখেছেন।
শুক্রবার (৬ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে।এরআগে একদল দুর্বৃত্তের ছোঁড়া গুলিতে আহত হয়েছেন উখিয়া রোহিঙ্গা ক্যাম্প-৮ এর বি ৩৯ ব্লকের মোহাম্মদ কাশিমের ছেলে মোহাম্মদ নবী। তাকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়।
গ্রেনেড পাওয়ার বিষয়টি নিশ্চিত করে ৮ এপিবিএন এর সিও অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আমির জাফর।তিনি বলেন,আপাতত আমরা বসত ঘরটি ঘিরে রেখেছি। সরকারের উচ্চ পর্যায়ের সাথে কথা বলে সেনাবাহিনীর বিশেষজ্ঞ বিস্ফোরক দলকে ডাকা হয়েছে। তবে এ নিয়ে বিস্তারিত কথা বলতে রাজি হননি এপিবিএন'র দায়িত্বশীল এ কর্মকর্তা।রোহিঙ্গাদের একটি সূত্র জানিয়েছেন, বাংলাদেশ সরকারকে বেকায়দায় ফেলতে আন্তর্জাতিক বেশ কিছু চক্র রোহিঙ্গা সন্ত্রাসীদের ব্যবহার করছে। বাংলাদেশের আসন্ন নির্বাচনকে সামনে রেখে রোহিঙ্গা ক্যাম্পে বড় ধরনের সন্ত্রাসী হামলার ঘটনা ঘটতে পারে বলেও আশঙ্কা করছেন তারা।
৮ এপিবিএন এর অতিরিক্ত পুলিশ সুপার জালাল উদ্দীন ভূঁয়া বলেন, গ্রেনেড কিভাবে, কোথা থেকে আসলো তা নিশ্চিত করা যাচ্ছে না। আহত মোহাম্মদ নবী আমাদের হেফাজতে রয়েছে। সুস্থ হলে তাকে জিজ্ঞেসবাদ করার পর ও অনুসন্ধান শেষে বিস্তারিত জানানো হবে।
এমএসএম / এমএসএম
আবারও র্যাগিংয়ের শিকার, হাসপাতালে পাবিপ্রবির নারী শিক্ষার্থী
রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত
মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা
মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা
বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা
পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ
পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ
কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ
নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের
রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন
ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান
কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ
Link Copied