জনগণের প্রত্যক্ষ ভোটে রাষ্ট্রপতি নির্বাচন চানঃ ববি হাজ্জাজ
নতুন রাষ্ট্রপতি নির্বাচনের আগেই সংবিধান সংশোধন করে এই পদে সরাসরি ভোটের দাবি জানিয়েছেন এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ। শুক্রবার (৬ই জানুয়ারি) বিকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এনডিএম কর্তৃক আয়োজিত এক “গণশপথ কর্মসূচিতে” এই মন্তব্য করেন তিনি।
ববি হাজ্জাজ বলেন, “বর্তমানে দেশের সব নির্বাহী ক্ষমতা এককভাবে প্রধানমন্ত্রীর হাতে। ক্ষমতার যথেচ্ছ ব্যবহারে নাগরিক মর্যাদা আজ কুক্ষিগত, ভোটাধিকার আজ প্রশ্নবিদ্ধ। এই অবস্থার পরিবর্তন ঘটাতে সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতি নির্বাচনের বর্তমান পদ্ধতিতে পরিবর্তন আনতে হবে। ক্ষমতার কেন্দ্রে ভারসাম্য আনার লক্ষ্যে আমরা জনগণের প্রত্যক্ষ ভোটে রাষ্ট্রপতি নির্বাচন চাই। একইসাথে আমরা নির্বাচনকালিন সরকারে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা, প্রতিরক্ষা এবং জনপ্রশাসন মন্ত্রনালয়ের দায়িত্ব রাষ্ট্রপতির কার্যালয়ের অধীনে রাখা এবং জাতীয় অর্থনৈতিক পরিষদের সিদ্ধান্ত অনুমোদন অথবা বাতিলে নির্বাচিত রাষ্ট্রপতির স্বতন্ত্র ক্ষমতা চাই।“
নাগরিক মর্যাদা এবং ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার প্রত্যয়ে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম কর্তৃক আয়োজিত গণশপথ কর্মসূচিতে সভাপতিত্বের বক্তব্যে ববি হাজ্জাজ আরও বলেন, “নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ সৃষ্টি, একাধিক দিনে জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করা, সব ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন, নির্বাচনের আগেই ব্যাংক ডাকাত, কর্পোরেট ভূমিদস্যু এবং অর্থপাচারকারীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা ইত্যাদি দাবিতে রাজপথে কঠিন লড়াই-সংগ্রামের শপথ নিতে আমরা আজ এসেছি। যুগপৎ আন্দোলনের ডাক দিলেও বিএনপি এখনো সব রাজনৈতিক দলকে তাঁদের অবস্থান ব্যাখ্যা করতে পারে নাই বলেই জনগণের প্রত্যাশিত অংশগ্রহণ নিশ্চিত হয় নাই। তবে জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার লড়াইয়ে ইস্পাত-কঠিন সংকল্প নিয়ে এনডিএম রাজপথে থাকবে ইনশাআল্লাহ।“
রাজনৈতিক হয়রানিমূলক মামলায় আটক নেতা-কর্মীদের মুক্তি দাবি করে জনাব হাজ্জাজ বলেন, "আমরা অবিলম্বে বিএনপি মহাসচিবসহ মিথ্যা-হয়রানিমূলক মামলায় গ্রেফতার সব রাজবন্দি এবং সম্মানিত আলেমদের মুক্তি চাই৷ নির্বাচনের আগে এই গ্রেফতার নাটক বন্ধ করতে হবে।"
গণশপথ কর্মসূচিতে অংশ নিয়ে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন এনডিএম এর যুগ্ম মহাসচিব মোমিনুল আমিন, সাংগঠনিক সম্পাদক লায়ন নুরুজ্জামান হীরা প্রমুখ।
এমএসএম / এমএসএম
কারাগারে থেকেও ডেমরায় মাদক সাম্রাজ্য নিয়ন্ত্রণ করছে খিলগাঁওয়ে গ্রেপ্তার হওয়া নাঈম
ডেমরায় থানা কৃষক দল নেতা মমিনকে মধ্যরাতে বাসায় এসে প্রাণনাশের হুমকি
এনবিআরের বাধ্যতামূলক অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের পূনর্বহালের দাবি
৬৪ জেলায় তরুণদের জন্য এআই প্রশিক্ষণ উদ্যোগ: দক্ষ জনশক্তি গড়ার নতুন দিগন্ত
ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন নেতৃত্বকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী ইউনিয়নের শুভেচ্ছা ও অভিনন্দন
মোহাম্মদপুরে সিটি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে হামলা, ড্যাবের তীব্র নিন্দা
আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
গার্মেন্টস আন্দোলনকারীদের উপর দমন পীড়নের তীব্র নিন্দা ও প্রতিবাদ জনিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।
নাহারের অর্থায়নে চট্টগ্রামের বাঁশখালীতে আশ্রয়হীন ২৮ পরিবারকে নতুন ঘর দিল ছওয়াব
খামারবাড়ি থেকে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচর্যা কর্মসূচি
‘পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব নিতে হবে’
‘মাদক নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ডাটাবেজ তৈরী করতে হবে’: ব্যারিস্টার জিল্লুর রহমান
মাদকমুক্ত প্রজন্ম গড়তে এখনই কার্যকর উদ্যোগ চাই
Link Copied