চোলাই মদ ও ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক
চট্টগ্রামের চন্দনাইশে ৮ হাজার পিস ইয়াবা ও ৫০ লিটার দেশীয় চোলাই মদসহ তিনজনকে আটক করেছে থানা পুলিশ। শুক্রবার (২৮ মে) রাত ৩টার দিকে দোহাজারী পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মো. আরিফউজ্জামান খান ও তার সঙ্গীয় ফোর্সসহ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দোহাজারী পৌরসভাস্থ সিঙ্গারের শোরুমের সামনে থেকে তাদের আটক করা হয়। এ সময় ইয়াবা বহনকাজে ব্যবহৃত একটি মিনিট্রাক (ঢাকা মেট্টো-ড ১১-৯১৩৯) জব্দ করা হয়।
আটককৃতরা হলো- গাজীপুরের মাওনা চকপাড়া এলাকার মৃত হানিফের ছেলে মো.মামুন (২৬) এবং সাতকানিয়া বিওসি মোড় এলাকার মৃত কবির আহম্মদের ছেলে মো. সৈয়দ নুর (৪০)।
অপরদিকে চন্দনাইশ থানার এসআই উপন বড়ুয়া ও তার সঙ্গীয় ফোর্স চন্দনাইশ থানার কাঞ্চনাবাদ ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মুজাফ্ফরাবাদ এন জে উচ্চ বিদ্যালয়ের পেছনে আজিজিয়া সোসাইটি হাইজের মাঠে অভিযান চালিয়ে ৫০ লিটার দেশীয় চোলাই মদসহ উত্তর মুরাদাবাদ শাহ আলম মেম্বার বাড়ির মৃত সবুজ মিয়ার ছেলে মো. জমির উদ্দিনকে (৩৮) আটক করা হয়।
চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ নাছির উদ্দিন সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চন্দনাইশ থানায় পৃথক দুটি মামলা রুজুপূর্বক আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।
এমএসএম / জামান
দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়
চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ
কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন
চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা
টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ
অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর