ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

টাঙ্গাইলে দীর্ঘ ৩৩ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী আগুন পাগলা গ্রেপ্তার


রাশেদ খান মেনন, টাঙ্গাইল photo রাশেদ খান মেনন, টাঙ্গাইল
প্রকাশিত: ৭-১-২০২৩ দুপুর ২:২৪

টাঙ্গাইলে র‍্যাবের অভিযানে, দীর্ঘ ৩৩ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী আগুন পাগলাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার এড়াতে নিজের নাম এবং ঠিকানা পরিবর্তন করে দীর্ঘ ৩৩ বছর ধরে পলাতক ছিলেন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী শফিকুল ইসলাম ওরফে পাকুল ওরফে আগুন পাগলা। 

অবশেষে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র‌্যাব-১৪) এর দস্যদের হাতে গ্রেপ্তার হন তিনি। প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে, টাঙ্গাইল র‌্যাব-১৪ সিপিসি ৩ এর কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের জানান, গতকাল নারায়নগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় তার মেয়ের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত শফিকুল টাঙ্গাইলের বাসাইল উপজেলার গিলাবাড়ি গ্রামের মোকছেদ আলীর ছেলে। 

টাঙ্গাইলের বাসাইল থানায় ১৯৮৪ সালের ২৯ সেপ্টেম্বর শফিকুল ইসলামের বিরুদ্ধে একটি ডাকাতি মামলা দায়ের করা হয়। এরপর থেকেই শফিকুল পলাতক ছিলেন। তার অনুপস্থিতিতেই ১৯৮৯ সালে শফিকুলকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড দেন আদালত। রায়ের খবর পেয়ে শফিকুল নিজের নাম পরিবর্তন করে নাম রাখেন মোঃ হেলাল উদ্দিন চিশতী এবং পিতার নাম মুকছেদ আলীর পরিবর্তে মোসলেম উদ্দিন চিশতী ব্যবহার করে একটি জাতীয় পরিচয় পত্র তৈরী করেন। 

আর সেখানে প্রকৃত ঠিকানাও পরিবর্তন করা হয়। এভাবেই তিনি নিজের আসল পরিচয় গোপন করে দেশের বিভিন্ন স্থানে বসবাস শুরু করেন এবং বিভিন্ন মাঝারে ভক্তিমূলক গানের দলে নিয়মিত অংশগ্রহণ করতেন। এ কারনে মাজার এলাকাগুলোতে তিনি নিজেকে আগুন পাগলা হিসেবে পরিচয় দিতেন। 

গোপন সংবাদের ভিত্তিতে, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী শফিকুল ইসলাম নারায়নগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় তার মেয়ের বাড়িতে আত্মগোপনে রয়েছেন এমন সংবাদের ভিত্তিতে সেখানে ভোরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে শফিকুল তার আসল পরিচয় গোপন করে ভূয়া নাম ঠিকানা ব্যবহার করে জাতীয় পরিচয়ত্র তৈরির কথা স্বীকার করেন। গ্রেপ্তারকৃত শফিকুলকে বাসাইল থানায় হস্তান্তর করা হয়।

প্রীতি / প্রীতি

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত

বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন