ঢাকা রবিবার, ২৯ মার্চ, ২০২৬

শীতার্তদের বাড়িতে কনকনে শীতের রাতে কম্বল নিয়ে ছুটেন ইউএনও-এসিল্যান্ড


ফরমান শেখ,  ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি photo ফরমান শেখ, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ৭-১-২০২৩ দুপুর ৪:৪৯
উপজেলায় কুকাদাইর গাইড বাঁধ এলাকায় ভাঙন কবলিত শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করছেন উপজেলা নির্বাহী অফিসার মো. বেলাল হোসেন ও সহকারী কশিনার (ভূমি) তামান্না রহমান জ্যোতি।
উপজেলায় কুকাদাইর গাইড বাঁধ এলাকায় ভাঙন কবলিত শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করছেন উপজেলা নির্বাহী অফিসার মো. বেলাল হোসেন ও সহকারী কশিনার (ভূমি) তামান্না রহমান জ্যোতি।

হাড় কাঁপানো কনকনে শীত, বিপর্যস্ত হয়ে পড়েছে নিম্নবিত্তরা। এ শীতে কষ্টে দিনাতি-পাত করছে সমাজের সুবিধাবঞ্চিত ও নিম্নআয়ের মানুষসহ ছিন্নমূলরা। বিশেষ করে, বয়োজ্যেষ্ঠ ও শিশুরা চরম বিপাকে পড়েছে। হাড় কাঁপানো শীতের প্রকোপ থেকে বাঁচতে গরম ও উষ্ণ শীতবস্ত্রের জন্য হা-হা-কার করে শীতার্তরা।

অসহায়, হতদরিদ্র, রাস্তায় ও ফুটপাতে থাকা-ভিক্ষুক, নদী ভাঙনের শিকার ও সুবিধাবঞ্চিত মানুষদের পাশে দাঁড়াতে কনকনে শীতকে উপেক্ষা করে রাতে কম্বল নিয়ে বাড়ি বাড়ি ছুটেন টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. বেলাল হোসেন ও সহকারী কমিশনার (ভূমি) তামান্না রহমান জ্যোতি।

সম্প্রতি উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের কুকাদাইর (কালো সড়ক) গাইড বাঁধ এলাকায় যমুনা নদী ভাঙন কবলিত অসহায় মানুষদের পাশে দাঁড়াতে রাতে বাড়ি বাড়ি ঘুরে শীতার্তদের কম্বল বিতরণ করেছে ইউএনও-এসিল্যান্ড। এরআগে সন্ধ্যায় ভূঞাপুর বাসস্ট্যান্ড থাকা শীত নিবারণে অসহায়দের মাঝে কম্বল বিতরণ করেন।

কম্বল পেয়ে কমলা বেগম বলেন, এক সপ্তাহের বেশি দিন ধরে ব্যাপক শীত পড়েছে। তাছাড়া নদী ভাঙনে বসত-ভিটা হারিয়ে নদীর পাড়ে থাকি। অনেক বাতাস ও শীত লাগে। কেউ খোঁজ খবর নেয় না। হঠাৎ রাতে দরজার শব্দ পেয়ে দেখি কম্বল নিয়ে দাঁড়িয়ে রয়েছে বেশ কয়েকজন লোক। পরে ইউএনও-এসিল্যান্ড হাতে কম্বল তুলে দেন।

বয়োজ্যেষ্ঠ আনোয়ার হোসেন বলেন, আমরা গরিব মানুষ, টাকা পয়সাও নেই যে শীতবস্ত্র কিনে শীত নিবরাণ করব। আগুনের কাছে থাকলেও শীত কমে না। এ শীতের রাতে দুই স্যারে কম্বল দিয়েছেন। শুধু আমি একা নই, নদীর পাড়ে থাকা শতাধিক মানুষকে তারা কম্বল দিয়েছেন। আমাদের খুব ভালো লাগছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহুরুল ইসলাম জানান, উপজেলার ৬ টি ইউনিয়ন ও একটি পৌরসভায় জেলা প্রশাসক কার্যালয়ের পক্ষ থেকে উপজেলা প্রশাসন যমুনা নদী ভাঙন কবলিত এলাকা, প্রধানমন্ত্রী আশ্রয়ণ প্রকল্প, অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে এখন পর্যন্ত প্রায় ৩ হাজার ৬শ’র মতো কম্বল বিতরণ করা হয়েছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তামান্না রহমান জ্যোতি বলেন, জেলা প্রশাসক মহোদয়ের পক্ষ থেকে ইউএনও মহোদয়ের সাথে নদী ভাঙন কবলিত মানুষদের বাড়িতে বাড়িতে ঘুরে রাতে কম্বল দিয়েছি। দিনের বেলায়ও দেয়া হয়েছে। আমাদের সবার উচিত সাধ্যমত অসহায়, দুস্থ ও দরিদ্রদের পাশে এসে দাঁড়ানো।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. বেলাল হোসেন জানান, কিছুদিন যাবৎ কনকনে শীত জেঁকে বসেছে। অনেক অসহায় ও হতদরিদ্র মানুষ শীতে মানবেতর জীবনযাপন করছে। তাদের শীত নিবারণের লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে দেওয়া কম্বল জেলা প্রশাসক মহোদয়ের পক্ষ থেকে বিতরণ করছি।

 

 

প্রীতি / প্রীতি

ঈদের ছুটি শেষে ঢাকাগামী ট্রেনে প্রচণ্ড ভিড়, ছাদে বসেও ফিরছে মানুষ

হাটহাজারীতে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

ধামইরহাটে উমার ইউনিয়নবাসীর খাদেম হতে চান চেয়ারম্যান প্রার্থী মোসাদ্দেকুর রহমান পিন্টু

নরসিংদীতে অনুমোদনহীন হাসপাতালে অভিযান, একটিকে সিলগালা, অপরটিকে জরিমানা

মাদারীপুরে গাছের মগডালে ঝুলছিলো মাইক্রো চালকের মরদেহ

নন্দীগ্রামে দিগন্ত শিক্ষা ফাউন্ডেশন আয়োজিত বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ

চৌগাছায় বিনামূল্যে সার ও বীজ বিতরণ

পাবনা থেকে কাজের সন্ধানে এসে মাগুরায় বজ্রপাতে শ্রমিকের মৃত্যু

মনোহরদীতে গাঁজা সেবনের দায়ে তিনজনকে কারাদণ্ড

অবৈধ তেল মজুদে গোপালগঞ্জে জরিমানা

দাউদকান্দিতে আগাম সরগরম ভাইস চেয়ারম্যান পদ: বিএনপির সম্ভাব্য প্রার্থীদের নিয়ে তৃণমূলে চুলচেরা বিশ্লেষণ

সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডে ২৪ টি গরু-ছাগল পুড়ে ছাই, ক্ষতি অর্ধকোটি টাকা

শান্তিগঞ্জে সোনাই মিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার