ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকে ফল- ২০২২ শিক্ষার্থীদের নবীনবরণ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৭-১-২০২৩ বিকাল ৭:৩৫

বর্নাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নবীন শিক্ষার্থীদের বরণ করেছে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক (ইউএপি)। শনিবার (০৭ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের গ্রীন রোডের স্থায়ী ক্যাম্পাসে ফল- ২০২২ সেমিস্টারে ভর্তি হওয়া শিক্ষার্থীদের নিয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কামরুল আহসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএপির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. এম আলাউদ্দিন।

ড. এম আলাউদ্দিন তার বক্তব্যে বলেন, নবাগত শিক্ষার্থীদের জন্য এই দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। শিক্ষা হলো মানুষের বেড়ে ওঠার সোপান। শিক্ষাহীন মানুষ কখনও লক্ষ্যে পৌঁছাতে পারে না।

তিনি আরো বলেন, একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জে টিকে থাকতে শুধু মেধাবী হলেই চলবে না, নিজেকে সৎ ও যোগ্য নাগরিক হিসেবেও গড়ে তুলতে হবে। পাশাপাশি জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে মানবিক মূল্যবোধ দ্বারা তাড়িত হতে হবে; তবেই শিক্ষার মূল উদ্দেশ্য হাসিল হবে।

উপাচার্য অধ্যাপক ড. কামরুল আহসান বলেন, যে দৃঢ় প্রত্যয় নিয়ে তোমরা আজ এই অনুষ্ঠানে এসেছ আমি আশা করব আগামী চার বছর সেটা ধরে রাখবে। তোমাদেরও স্বপ্ন আছে, আমাদেরও স্বপ্ন আছে। আমরা এই স্বপ্নগুলোকে একত্রিত করি সফলতা অর্জনের জন্য। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্য আরো বলেন, আমাদের একদল যোগ্যতাসম্পন্ন শিক্ষক আছেন, যারা শিক্ষা ও গবেষণায় নিজ নিজ অবস্থান থেকে নানামুখী অবদান রাখছেন। আশা করব এই শিক্ষকেরা তোমাদের মধ্যে ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে তুলতে সহযোগিতা করবেন।

এসময় আরো বক্তব্য রাখেন- উপ উপাচার্য অধ্যাপক ড. মো. সুলতান মাহমুদ, স্কুল অব এনভায়রনমেন্টাল সায়েন্সেস ও ডিজাইনের ডিন অধ্যাপক ড. আবু সাঈদ মোশতাক আহমেদ, স্কুল অব ইঞ্জিনিয়ারিংয়ের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মিজানুর রহমান, স্কুল অব মেডিসিনের ডিন অধ্যাপক ড. মহিউদ্দিন আহমেদ ভূঁইয়া, স্কুল অব বিজনেসের ডিন অধ্যাপক ড. বাকী খলিলী এবং প্রক্টর অধ্যাপক শাহরিয়ার আনাম, ও ছাত্র কল্যাণ অফিসের পরিচালক মো. তাকাদ আহমেদ চৌধুরি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. মো. মোস্তাফিজুর রহমান। অন্যান্যদের মাঝে আরো বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের দুইজন প্রাক্তন শিক্ষাথী।

বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের অন্যান্য সদস্য, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা, নবাগত শিক্ষার্থী ও তাঁদের অভিভাবকেরাও এই আয়োজনে অংশ নেন। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের অভিভাবকের সাথে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। 

সুজন / সুজন

নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ

৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল

র‍্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড

গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি

গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি

গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

​ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন

ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়

পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক

পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত

অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে