ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

হরিরামপুরে শীতার্ত মানুষের মাঝে রাতেই ইউএনওর কম্বল বিতরণ


আবিদ হাসান, হরিরামপুর photo আবিদ হাসান, হরিরামপুর
প্রকাশিত: ৮-১-২০২৩ দুপুর ১০:১৭
মানিকগঞ্জের হরিরামপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম রাতে ঘুরে ঘুরে অসহায় দুস্থ, ভবঘুরে ও বেদে সম্প্রদায়ের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেন। শনিবার সন্ধ্যা সাড়ে পাঁচ টা থেকে রাত্র ৯/১০ টা পর্যন্ত উপজেলার কাঞ্চনপুর, গোপিনাথপুর, গালা ইউনিয়নের ঝিটকায় সেতুর নিচের বেদে সম্প্রদায়, বাল্লা,  রামকৃষ্ণপুর ইউনিয়নের সড়কের পাশে ভিক্ষুক ও প্রতিবন্ধী সহ বয়ড়া ইউনিয়নে এ কম্বল বিতরণ করেন। 
উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মানিকুজ্জামান রয়েছেন। হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম জানান- সমাজের অসহায় মানুষের কথা চিন্তা করে প্রধানমন্ত্রী কম্বল পাঠিয়েছেন। শৈত্য প্রবাহেরর দিন থেকে শুরু করে আজঅব্দি এবং ভবিশ্যতে এই কার্যক্রম অব্যহত থাকবে। জেলার একটি মানুষও যেন এই শীতে কষ্ট না পায় সে জন্য এ কম্বল বিতরণ করা হচ্ছে। সন্ধ্যা থেকে শুরু হয়ে এ কম্বল বিতরণ চলছে। পর্যায়ক্রমে আরো কম্বল বিতরণ করা হবে। কম্বল পেয়ে খুশি বেশ কয়েকজন জানান- আজ ইউএনও স্যার অসহায় ছিন্নমূল, ভবঘুরে, বেদে সম্প্রদায়ের মাঝে নিজে স্ব-শরীরে কম্বল বিতরণ করলেন, এরকম উচু তলার সবাই, চেয়াম্যান,মেম্বররা যদি এমন করতো, তাহলে গরীব মানুষ এতো কষ্ট করতো না।

এমএসএম / এমএসএম

চাঁপাই প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান ,সাধারণ সম্পাদক জমশেদ আলী

শ্রীপুরে বিদ্যুৎস্পৃষ্ঠে রাজমিস্ত্রীর মৃত্যু

বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ও অভিভাবক সভা

রাঙ্গামাটিতে পর্যটন মেলা শুরু: নারী উদ্যোক্তাদের পণ্যে প্রাণচাঞ্চল্য

কুমিল্লায় ১৮ থানায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ২৫৪

‘জিন সাপ’ আতঙ্কে শালিখার ছান্দড়া গ্রাম

পরকীয়ার অভিযোগে সাবেক শিবির নেতা কট, বাড়িতে আগুন

বজ্রপাত রোধ ও সবুজায়নের লক্ষ্যে দেবীগঞ্জে তাল বেলালের ২ হাজার তালবীজ রোপণ

মসজিদের মোতোয়াল্লির ওপর হামলার অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

কালিয়ায় মাদক সেবনে বাঁধা দেওয়ায় কৃষককে কুপিয়ে হত্যার অভিযোগ

খোয়া ফেলেই ঠিকাদার লাপাত্তা: ঘোড়াঘাটে সড়কের কাজ অসমাপ্ত রেখে জনদুর্ভোগ, পুনরায় দরপত্রের দাবি

শান্তিগঞ্জে সরকারি এজমালি ভূমিতে রাইস মিল স্থাপন ও পরিবেশ দূষণের অভিযোগ

বরিশাল আগৈলঝাড়ায় দুই হাজার দশ পিস ইয়াবাসহ চারজন আটক