সাবেক ক্লাবে ফিরে সংবর্ধনা পেলেন স্কালোনি
কাতার বিশ্বকাপ শেষ। সামনেও কোনো ব্যস্ততা নেই। তাই স্পেনের মায়োর্কা দ্বীপে ছুটি কাটাচ্ছেন আর্জেন্টিনার বিশ্বজয়ী কোচ লিওনেল স্কালোনি। খেলোয়াড়ী জীবনে মায়োর্কার হয়ে একটি মৌসুম কাটিয়েছেন। সেটাও ধারে।
তবে নিজেদের ক্লাবের সাবেক খেলোয়াড় যখন বিশ্বকাপজয়ী কোচ তখন আর সংবর্ধনার দেওয়ার সুযোগটি হাতছাড়া করেনি মায়োর্কা। রিয়াল ভায়াদোলিদের বিপক্ষে ১-০ গোলের জয় পায় ক্লাবটি। ম্যাচটির কিক-অফ করেন স্কালোনি। এছাড়া তাকে স্বাক্ষরিত একটি জার্সিও উপহার দেয় মায়োর্কা।
আর্জেন্টিনার নিউওয়েলস ওল্ড বয়েস ক্লাবের মাধ্যমে সিনিয়র ফুটবলে পা রাখেন স্কালোনি। তবে ক্যারিয়ারের বেশিরভাগ সময় তিনি কাটিয়েছেন স্পেনে। দেপোর্তিভা লা করুনায় আটটি মৌসুম কাটিয়েছেন। খেলেছেন রেসিং সান্তেন্দারের হয়েও। ইতালিয়ান ক্লাব লাৎজিওতে যোগ দেওয়ার পর ২০০৮-০৯ মৌসুমে মায়োর্কার হয়ে খেলতে আবারও স্পেনে ফিরেন স্কালোনি।
এদিকে আর্জেন্টিনার সঙ্গে স্কালোনির চুক্তি বৃদ্ধির সম্ভাবনা অনেক দূর এগিয়েছে। আনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণা না আসলেও মৌখিকভাবে দুইপক্ষই সম্মতি দিয়েছেন। স্কালোনি নিজেও বললেন সেই কথা। তিনি বলেন, ‘হ্যাঁ আমাদের মধ্যে আলোচনা চলছে। আমি এমন এক জায়গায় রয়েছি যা যেকোনো আর্জেন্টাইনের জন্য স্বপ্নের। অনেক দিন আগেও একবার বলেছিলাম। বিশ্বকাপ জয়ের পর থেকে অসাধারণ সময় কাটছে আমার। ’
২০১৮ সালে অন্তর্বর্তীকালীন হিসেবে আর্জেন্টিনার দায়িত্ব নিয়েছিলেন স্কালোনি। পরে তাকে স্থায়ীভাবে নিয়োগ দেওয়া হয়। তার হাত ধরেই ৩৬ বছর বিশ্বকাপ জয়ের আক্ষেপ মেটায় আর্জেন্টিনা।
প্রীতি / প্রীতি
দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ
লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের
ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’
‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ
আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর
দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ
৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো
৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়
৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন
‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’
অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন
শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ