ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

কাপ্তাই সেনা জোনের উদ্যোগে রাজস্থলীতে শীতবস্ত্র বিতরণ


কাপ্তাই প্রতিনিধি photo কাপ্তাই প্রতিনিধি
প্রকাশিত: ৮-১-২০২৩ দুপুর ৩:৫১

রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলায় ও বাঙ্গালহালিয়া ইউনিয়নে কাপ্তাই জোন অটল ছাপ্পান্নের উদ্যোগে রাজস্থলী সাব জোন ও বাঙ্গালহালিয়া আর্মি ক্যাম্পের সার্বিক সহযোহিতায় কাপ্তাই জোন কমান্ডারের নির্দেশনায় দুইটি ক্যাম্পে এক শতাধিক শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরন করা হয়েছে।

রোববার (৮ জানুয়ারি) সকাল ১০টায় শীতার্ত অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র তুলে দেন রাজস্থলী ও বাঙ্গালহালিয়া আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডারগণ। বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজস্থলী ও বাঙ্গালহালিয়া আর্মি ক্যাম্পের ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসারগণ, এলাকার জনপ্রতিনিধি সহ সেনাবাহিনীর সদস্য বৃন্দ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে ক্যাম্প কমান্ডারগণ  বলেন, সেনাবাহিনীর কাজ শুধু নিরাপত্তা দেওয়া নয়, সামাজিকতার অংশ হিসেবে বাংলাদেশ সেনাবাহিনী শীতবস্ত্র বিতরন সহ নানামুখী জনকল্যাণ মুখী কাজ গুলো ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। সেনাবাহিনী শিক্ষা, স্বাস্থ্য ও আর্থ-সামাজিক উন্নয়নে অগ্রণী ভূমিকা রেখে আসছে। 

পাহাড়ে শীতার্ত গরীব অসহায় মানুষের পাশে দাঁড়াতে বিত্তশালী মানুষের পাশাপাশি বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনকে এগিয়ে আসার আহবান জানান। তিনি আর বলেন, সন্ত্রাসী চাঁদাবাজ কারো বন্ধু নয়, সকলে জাতির কাছে শত্রু তাদের প্রতিহত করতে হবে। পার্বত্য অঞ্চলে শান্তি ফিরিয়ে আনতে হলে সন্ত্রাসীদের আশ্রয় প্রশ্রয় দেওয়া যাবে না।তাই সকলে ঐক্যবদ্ধ হয়ে এলাকার শান্তি ফিরে আনতে হবে।

প্রীতি / প্রীতি

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত