শাস্তি পেলেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন মিডফিল্ডার
কাতার বিশ্বকাপ দিয়ে বিশ্বব্যাপী পরিচিতি পেয়েছেন ২১ বছর বয়সী এনজো ফার্নান্দেজ। আর্জেন্টিনার হয়ে শিরোপা জিতেছেন। বিশ্বকাপজয়ী এই মিডফিল্ডারকে দলে ভেড়ানোর জন্য হুড়োহুড়ি শুরু করেছে ক্লাবগুলো। শিরোপা জিতে এনজো দেশে গিয়ে উদযাপন করেছেন। কিন্তু অনুমতি না নিয়ে ফের নববর্ষের সময় দেশে ফিরে শাস্তি পেয়েছেন এনজো।
জাতীয় দলের পাশাপাশি পর্তুগালের বেনফিকায় খেলেন এনজো। তবে শুক্রবার রাতে পোর্তিমোনেন্সের বিপক্ষে তাকে মাঠে নামানো হয়নি। এমনকি বেঞ্চেও ছিলেন না। বেনফিকার কোচ রজার শ্মিট বলেছেন, এনজো যা করেছেন তা ঠিক করেননি।
বেনফিকার কোচ রজার শ্মিট বলেছেন, ‘এনজোর আর্জেন্টিনায় যাওয়ার অনুমতি ছিল না। সে দুটি ট্রেনিং সেশন মিস করেছে। এটা মেনে নেওয়া যায় না। এনজো ফার্নান্দেজ যা করেছে, তা ঠিক নয়। এ কারণেই আজ সে এ ম্যাচে নেই। এখন তার সবকিছু পরিষ্কার। আমার বলতে ভালো লাগছে যে আগামীকাল (আজ) সে আমাদের সঙ্গে অনুশীলন করবে। সে এমন একজন খেলোয়াড়, শিরোপা জয়ের জন্য যাকে আমাদের খুব দরকার’।
প্রীতি / প্রীতি
গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!
‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে
সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ
এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!
ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে
জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক
দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব
দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ
‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’
দলের বিপদেও সান্ত্বনা হাসানের ৭ উইকেট, ৪ ম্যাচে শিকার ২৬
সুখবর পেল আর্সেনাল
আফগানিস্তানের বিপক্ষে টেস্টে থাকছেন না নাহিদ রানা!