মুন্সীগঞ্জ সিভিল সার্জন অফিসের স্টেনোটাইপিস্ট সৌদি কারাগারে, জানেন না সিভিল সার্জন
অবৈধভাবে স্বর্ণ ও রিয়াল আনতে গিয়ে ধরা পড়ে সৌদি আরবের কারাগারে রয়েছেন মুন্সীগঞ্জ সিভিল সার্জন অফিসের স্টেনোটাইপিস্ট মিজানুর রহমান। তবে এই বিষয়টি জানেন না সিভিল সার্জন।
জানা যায়, ওমরাহ করে দেশে ফেরার সময় স্টেনোটাইপিস্ট মিজানুর রহমানকে ইমিগ্রেশন সৌদি পুলিশ আটক করে। এসময় তার কাছ থেকে বিপুল পরিমাণে স্বর্ণ ও সৌদি মুদ্রা-রিয়াল উদ্ধার করা হয় বলে জানিয়েছে এক বাংলাদেশী প্রবাসী।
আরো জানা যায়, স্টেনোটাইপিস্ট মিজানুর রহমান গত বছরের ২০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত ১৫ দিনের ছুটি নিয়ে সৌদি আরব যান ওমরাহ পালন করার জন্য। অবৈধভাবে স্বর্ণ ও সৌদি রিয়াল আনতে গিয়ে প্রায় তিন মাস যাবত সে সৌদি কারাগারে। তার সাথে কয়েকজন মহিলা আত্মীয় ছিলো। তাদেরকে সৌদি ইমিগ্রেশন ছেড়ে দেয়।
১৫ দিনের ছুটি নিয়ে তিন মাসেও অফিসে যোগদান করতে পারেনি স্টেনোটাইপিস্ট মিজানুর রহমান। এই বিষয়ের সঠিক কারণ জানেন না সিভিল সার্জন।
পরে প্রতিবেদক তার বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথা বললে সিভিল সার্জন ডা. মঞ্জুরুল আলম বলেন, কি কারণে সে আসতে পারেনি সে বিষয়ের কারণ জানতে চেয়ে তাকে বেশ কয়েকবার শোকজ করা হয়েছে। তাছাড়া এটা অফিসের কোন বিষয় নয়। তার বিষয়ে উপর মহল অবগত আছেন। বিষয়টি তারা দেখবাল করবেন।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
Link Copied