ঈশ্বরগঞ্জে ভিজিডির তদন্ত প্রতিবেদন
১২৬ কার্ডধারীর ২১ মাসের চাল লোপাট
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার রাজিবপুর ইউনিয়নে ভিজিডির ১২৬ কার্ডধারী ২১ মাস ধরে চাল না পাওয়ার প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি। ওই ইউনিয়নের সুবিধা বঞ্চিত কার্ডধারীদের লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে ইউএনও ১৪ নভেম্বর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সানোয়ার রাসেলকে আহবায়ক, উপ সহকারী প্রকৌশলী জনস্বাস্থ্য আবুল কায়সার তালুকদার ও মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমাতুজ্জহুরাকে সদস্য করে তিন সদস্যের তদন্ত কমিটি করেন।
গত ২০ নভেম্বর তদন্ত কমিটি সরেজমিন তদন্ত শুরু করেন। প্রথম দিনেই ১২৪ জনের মধ্যে ২৮ জন, ২য় দিন ২৩ নভেম্বর ১১০ জনের মধ্যে ২০ জন, পরবর্তীতে ইউপি সচিব ও ট্যাগ অফিসারের উপস্থিতিতে ২৬ নভেম্বর ৯ জনের মধ্যে ৭ জন, ২৯ নভেম্বর ২৫ জনের মধ্যে ২৪ জন, মোট ৭৯ জন সুবিধাভোগী ২১ মাসের চাল পায়নি।
দীর্ঘ অনুসন্ধানের পরেও ৪৭ জন কার্ডধারীর কোন হদিস খুঁজে পায়নি তদন্ত কমিটি। ভিজিডি পরিপত্রে সুবিধাভোগীদের মাঝে প্রতিমাসে চাল বিতরণের নিয়ম থাকলেও নীতিমালা উপেক্ষা করে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের অনুপস্থিতিতে একসাথে তিন মাসের চাল বিতরণের অভিযোগ রয়েছে ভূক্তভোগীদের।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মায়া রাণী সরকার ও সাধারণ সম্পাদক রাশিদা বেগম জানান, এমন ঘটনা সত্যিই দুঃখজনক। গরিবের নামে বরাদ্দ চাল আত্মসাতের দৃষ্টান্তমূলক শাস্তি চান তিনি।
তদন্ত কমিটির আহবায়ক, সানোয়ার রাসেল জানান, উপজেলা ভিজিডি (নতুন নাম ভিডব্লিউবি)’র সভাপতি ইউএনও মহোদয়ের নিকট ৭ ডিসেম্বর তদন্ত প্রতিবেদন জমা দিয়েছি।
উপজেলা নিবার্হী অফিসার হাফিজা জেসমিন জানান, তদন্ত প্রতিবেদন পেয়েছি, ওই ইউনিয়নের ভুক্তভোগীদের অভিযোগের সত্যতার প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এমএসএম / এমএসএম
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত