কৃতিত্বপূর্ণ অবদান রাখায় দোহারে বিশিষ্টজনদের সম্মাননা প্রদান
বাংলাদেশ মানবাধিকার কমিশন- BHRC এর ৩৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে ঢাকার দোহার উপজেলায়। এসময় মানবাধিকার সুরক্ষায় কৃতিত্বপূর্ণ অবদান রাখায় বিভিন্ন ক্ষেত্রে সর্বমোট ৯ জনকে বিশেষ সম্মাননা স্মারক দেয়া হয়।
মানবধিকার সংস্থার ঢাকা জেলা দক্ষিণ আঞ্চলিক শাখার জেনারেল সেক্রেটারি নাসিরুদ্দিন পল্লবের সঞ্চলনায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার ১০ই জানুয়ারি দুপুর ১টায় মানবাধিকার কমিশন এর ঢাকা জেলা দক্ষিণের আঞ্চলিক কার্যালয়ে কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। প্রতিবারের ন্যায় এবারও সমাজের বিভিন্ন পেশায় পেশাগত দায়িত্ব পালনে বিশেষ ভুমিকা রাখায় বিভিন্ন ক্যাটাগরিতে মানবাধিকার সম্মাননা স্মারক দেওয়া হয়।
এরা হলেন- সাংবাদিকতায় সাহসী ভূমিকা রাখায় দৈনিক আজকের পত্রিকার শরীফ হাসান, সমাজসেবায় মহিউদ্দীন মাদবর, আব্দুল মালেক দোহারী ও খোরশেদ আলম, মানবাধিকার সুরক্ষায় শেখ সোহেল রানা, সাইদুল ইসলাম, নাজমা বেগম ও রাশেদ খন্দকার এই সম্মাননা স্মারক পান। এছাড়াও, সফল মাদক অভিযান ও উদ্ধারকাজে বিশেষ ভুমিকা রাখায় দোহার থানার এএসআই নান্টু কৃষ্ণ মজুমদারকে সম্মাননা স্মারক দিয়ে সম্মানিত করা হয়।
সভার সভাপতিত্ব করেন অত্র শাখার নির্বাহী সভাপতি হাফেজ কারী আব্দুল ওহাব দোহারী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- যুগান্তর ও যমুনা টিভির সাংবাদিক আজাহারুল হক।
সভার পরিচালনা ও সঞ্চালনার দায়িত্বে ছিলেন অত্র শাখার জেনারেল সেক্রেটারী হাজী নাছির উদ্দিন পল্লব ।
আগত অতিথি ও মানবাধিকার কর্মীরা দিনটি উপলক্ষে বিশেষ তাৎপর্যপুর্ন বক্তব্য তুলে ধরেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- আব্দুল হামিদ ইন্তাজি, মহিউদ্দীন মাদবর,আব্দুল মালেক দোহারী, মাহবুবুল আলম ফারুক,যুগ্ন সম্পাদক সেখ সোহেল রানা, সাইদুল ইসলাম, সামছুল হক, রফিকুল ইসলাম, মাঠ পরিদর্শক রাশেদ খন্দকার, মেহবুব হাসান কুতুব, তুষার, আজগর, মোশাররফ, মহিলা কর্মী নাজমা বেগম, সাবিনা জাছরিন, রুবিনা, রুশনা প্রমুখ।
সুজন / সুজন
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি
পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির
কুমিল্লায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ১০০
চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় নৌকাডুবি: বিএসএফের উদ্ধার করা ১০ বাংলাদেশিকে পতাকা বৈঠকে মাধ্যমে ফেরত
সাভারে জমি দখলের অভিযোগ, কথা বলতে গেলে দেয় প্রাণনাশের হুমকি
পাবনা প্রেসক্লাব সাধারণ সম্পাদকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন স্মারকলিপি পেশ