দেড় হাজার বাইক নিয়ে চাঁদপুরে জামায়াত প্রার্থীর শোভাযাত্রা
দেড় সহস্রাধিক বাইকে নেতাকর্মীদের অংশগ্রহনে শোভা যাত্রা করেছে চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনের বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী ও জেলা জামায়াতের আমির মাওলানা মো. বিল্লাল হোসেন মিয়াজী।
শনিবার (২২ নভেম্বর) সকালে উপজেলা সদরস্থ বাসস্ট্যাণ্ড থেকে এই শোভাযাত্রা বের হয়। এরপর শোভাযাত্রাটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। এতে বাইক ছাড়াও বিভিন্ন যানবাহনে এই নেতার সমর্থকরা অংশগ্রহন করে।
শোভাযাত্রা পূর্ব সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য দেন সংস সদস্য প্রার্থী মাওলানা মো. বিল্লাল হোসেন মিয়াজী। তিনি বলেন, বাংলাদেশে এই পর্যন্ত যতগুলো রাজনৈতিক দল রাষ্ট্রীয় ক্ষমতায় গিয়েছে, তারা কেউই এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাতে পারেনি। সকলেই ব্যর্থ হয়েছে। সেইজন্য মানুষ এখন বিকল্প চিন্তা ভাবনা করছেন।
তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী একামত্র পরীক্ষিত দল। এদেশের মানুষের জানমাল হেফাজতসহ মানুষকে সুখ ও স্বাচ্ছন্দে নিরাপদ জীন যাপন নিশ্চিত করতে তারা বদ্ধপরিকর। তাই এবারের নির্বাচনে মানুষ জামায়াত ইসলামীর প্রতি আকৃষ্ট হচ্ছে। প্রতিনিয়ত মানুষ তাদের সমর্থন ব্যক্ত করছেন। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনসহ সর্বত্রই জামায়াত ইসলামীর বিজয় হবেই।
উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা ইউনুছ হেলাল, সেক্রেটারী সাখাওয়াত হোসেন, আদর্শ শিক্ষক ফেডারেশনের জেলা শাখার সেক্রেটারী মো. হারুন অর রশীদ, পৌর জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান উপজেলা পর্যায়ের নেতারা এ সময় উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
গৌরনদীতে গভীর রাতে সৌদি প্রবাসীর বাড়ির দেয়াল ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর
রূপসার ফখরুল হত্যার ঘটনায় ‘কাটাপ্পা’ গ্রেপ্তার
কাছাইট গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান মহারাজ আর নেই
শিক্ষার্থীদের বইমুখী করতে পেকুয়ায় গ্রন্থপাঠ কার্যক্রম
অভয়নগরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন, চার চাষিকে পুরস্কার
শ্রীনগরে মদ্যপ অবস্থায় কৃষক দল নেতার নাচগানের ভিডিও ভাইরাল
পটুয়াখালীতে ‘জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন
নেত্রকোণার কলমাকান্দায় ছয় দফা দাবিতে দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন-সহস্রাধিক শিক্ষার্থী-অভিভাবকের অংশগ্রহণ
উলিপুরে জাতীয় মৎস পক্ষের উদ্বোধন
মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে গোপালগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন
চরম অনিশ্চয়তায় কাটছে কিশোর রাহুলের জীবন
বাঘায় শুরু হয়েছে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬