ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

গাজীপুর কেজি স্কুল এসোসিয়েশন উদ্যোগে ২ হাজার পরীক্ষার্থী দিলো বৃত্তি পরীক্ষা


মোখলেছুর রহমান, কোনাবাড়ী photo মোখলেছুর রহমান, কোনাবাড়ী
প্রকাশিত: ২২-১১-২০২৫ দুপুর ১:৫৯

গাজীপুর কেজি স্কুল এসোসিয়েশন বৃত্তি প্রকল্প এর উদ্যোগে গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে ৩২ টি স্কুলের প্রায় ২ হাজার শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করে।    শনিবার (২২ নভেম্বর) সকাল দশটায় কোনাবাড়ী ডিগ্রি কলেজে শুরু হয় এই বৃত্তি পরীক্ষা শেষ হয় দুপুর সাড়ে ১২ টায়। 

নাসরিন বেগম নামে এক অবিভাবক বলেন,এটি বেসরকারি বৃত্তি পরীক্ষা হলেও বাচ্চাদের মধ্যে  উৎফুল্ল লক্ষ করা যায়। তিনি বলেন,মেধা যাচাই-বাছাই করার ক্ষেত্রেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

বৃত্তি পরীক্ষার নির্বাহী কর্মকর্তা মোঃ আখতার-উজ- জামান বলেন,এই বৃত্তি পরীক্ষা থেকে যারা উত্তীর্ণ হবে সেই সব শিক্ষার্থীদের জন্য সম্মাননা ক্রেস্ট ও আর্থিক পুরস্কার প্রদান করা হবে। যাতে করে শিক্ষার্থীদের মধ্যে পড়াশোনার আগ্রহ আরও বৃদ্ধি পায়।

পরীক্ষা নিয়ন্ত্রণতক মোঃ শামসুল আলম বলেন, গাজীপুর কেজি স্কুল এসোসিয়েশনের আয়োজনে বেসরকারী বৃত্তি পরীক্ষায় আমরা অবিভাবকদের মাঝে ব্যতক্রমী আগ্রহ লক্ষ করেছি। তাদের এই আগ্রহ ও উদ্দীপনায় সারা দিয়ে আমরা প্রতিবছরের ন্যায় এবছরও এসোসিয়েশনের পক্ষ থেকে এই বেসরকারি বৃত্তি পরীক্ষার আয়োজন করেছি। 

তিনি আরও বলেন,এই বৃত্তি পরীক্ষা ছেলে মেয়েদের মাঝে প্রতিযোগিতার আগ্রহ গড়ে তুলবে। মেধা বিকাশের লক্ষে বৃত্তি পরীক্ষার কোন বিকল্প নেই। বৃত্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে পড়াশোনার আগ্রহও বাড়বে।  

এমএসএম / এমএসএম

কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯

কুমিল্লায় ১৩ চোরাই মোবাইল ও নগদ টাকা উদ্ধার, ৫ নারী গ্রেপ্তার

পেকুয়ায় ব্র্যাকের উদ্যোগে মাছের পোনা বিতরণ

নোয়াখালীতে ব্ল্যাকমেইল ও সম্পত্তির বিরোধে প্রবাসীর আত্মহত্যার অভিযোগ

আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা

টাঙ্গাইলে এলজিইডি'র ১০ কোটি টাকার আধুনিক ব্রিজে উঠতে হয় বাঁশের সাঁকো দিয়ে

দুর্গাপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভা, গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা

পিরোজপুরে বাংলা কিউআর বাস্তবায়নে মতবিনিময় সভা

রৌমারীতে গাভিন গরু জবাই করে বিক্রি'র অভিযোগ মাংস বিক্রেতার বিরুদ্ধে, মৃত বাছুর উদ্ধার

অপরাধ যে করবেন, তাকে আইনের আওতায় আনা হবে-প্রতিমন্ত্রী মীর হেলাল 

নাগরপুরে চোরের ছুরিকাঘাতে গৃহস্থ নিহত, আহত ২, ঘাতক আটক

গলাচিপায় মাদ্রাসার সুপারের অপসারণ দাবিতে মানববন্ধন, চাকরির প্রলোভনে ৮ লক্ষ টাকা ঘুষের অভিযোগ

নওয়াপাড়ায় ভৈরব নদে গোসল করতে নেমে শিশু নিখোঁজ