ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

আলুর নতুন জাত সম্প্রসারণে রাণীশংকৈলে এ আর মালিক সিডস কোম্পানির মাঠ দিবস


মাসুদ রানা লেমন, রাণীশংকৈল photo মাসুদ রানা লেমন, রাণীশংকৈল
প্রকাশিত: ১০-১-২০২৩ রাত ১০:২০

কৃষির সেবায় দিবানিশি এ প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে দেশের প্রাচীনতম বীজ কোম্পানি এ আর মালিক সীডস্ কোম্পানির উচ্চ ফলনশীল র‍্যানমি জাতের আলু বীজের সম্প্রসারণে প্রদর্শনী প্লট পরিদর্শন ও কৃষকদের র‍্যানমি জাতের আলু উৎপাদনে উৎসাহ প্রদান এবং উৎপাদিত আলু রপ্তানি করতে কৃষকদের নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ ডিসম্বর) উপজেলার ধর্মগড় ইউনিয়নের ভরনিয়া বিন্দালবাড়ী লক্ষীর হাটে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ডিডি,ডিএই খামার বাড়ি ঠাকুরগাঁও ডঃ মোঃ  আব্দুল আজিজ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এডিডি ঠাকুরগাঁও, কৃষিবিদ আলমগীর কবির, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সঞ্জয় দেবনাথ।  উপ-সহকারী কৃষি অফিসার বাদশা আলমগীর এছাড়াও উপস্থিত ছিলেন- কোম্পানির কোঅর্ডিনেটর মার্কেট ডেভেলপমেন্ট  পরিতোষ গোষ্বামী, প্রভাষক শরিফুল ইসলাম লালমনিরহাট  আলু রপ্তানি কারক  এরিয়া ম্যানেজার সেলস, ডিস্ট্রিবিউশন রুবেল আহমেদ, মার্কেট ডেভেলপমেন্ট অফিসার আল মুনতাকিম, টিএসও তাপস কুমার, রাণীশংকৈল বীজ ডিলার রায়হান প্রমুখ।

অনুষ্ঠানে উপস্থিত কৃষকরা বলেন, এই জাতের আলু চাষে তারা লাভবান হচ্ছে একর প্রতি প্রতিফলন প্রায় ১৪ টন স্বল্প সময়ে আলু চাষে দামও ভালো পাওয়া যায়। আলু চাষী প্রায় ২৭০-২৮০ জন কৃষক সহ ওই অঞ্চলের প্রায় ৪ শতাধিক কৃষক মাঠ দিবসে উপস্থিত ছিলেন। 

উক্ত অনুষ্ঠান সঞ্চালনা করেন কোম্পানির এরিয়া ম্যানেজার লুৎফর রহমান। উল্লেখ্য, জানা গেছে, ১৯৬৯ সাল থেকে সারা দেশে সুনামের সাথে এই সীড ব্যবসা করে আসছে এ আর মালিক সীড কোম্পানি। ঠাকুরগাঁও জেলা সহ সারাদেশের প্রত্যন্ত এলাকায় কৃষকদের মাঝে লিড ফার্মার দল গঠনের মাধ্যমে ভালো জাতের বীজ ব্যবহার  পরামর্শ দেন  কৃষকরা জানান, এই সীডের গুণগতমান অন্যান্য সীডের তুলনায় অনেক ভালো। 

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির