ঢাকা শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

হাতে ৮ সেলাই, দুই সপ্তাহ মাঠের বাইরে হৃদয়


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১-১-২০২৩ দুপুর ১:০

বিপিএলে উড়তে থাকা সিলেট স্ট্রাইকার্স দল এবার বড়এক ধাক্কায় খেলো। দলটির ইনফর্ম ব্যাটার তৌহিদ হৃদয় আঙুলের ইনজুরির নিয়ে ছিটকে গিয়েছেন দুই সপ্তাহের জন্য। এই ব্যাটারের হাতে সেলাই পড়েছে ৮টি। সিলেটের মিডিয়া বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে।

সিলেটের টিম কর্তৃপক্ষ এক বার্তায় বলেছে, ‘সিলেট স্ট্রাইকার্স ব্যাটার তৌহিদ হৃদয়ের হাতে প্রাথমিকভাবে ব্যান্ডেজ করলেও পরবর্তীতে আঘাতপ্রাপ্ত স্থানে আটটি সেলাই দিতে হয়েছে। মেডিকেল টিম তাকে দুই সপ্তাহ বিশ্রামের পরামর্শ দিয়েছে। মঙ্গলবার শেরে-ই বাংলার মাঠে ঢাকা ডমিনেটরসদের বিপক্ষে পয়েন্ট থেকে ক্যাচ নেওয়ার সময় হৃদয় হাতের আঙুলে চোট পান।’

১৩ জানুয়ারি থেকে চট্টগ্রামের পর্বে দেখা যাবে না তরুণ এই ব্যাটারকে। এমন কী ২৩ জানুয়ারি থেকে ঢাকা পর্বেও নিশ্চিতভাবে থাকছেন না হৃদয়। ধারণা করা হচ্ছে সিলেট পর্ব থেকে আবারো দলের হয়ে নিয়মিত মাঠে থামবেন তিনি।

চলতি বিপিএলে রীতিমত ব্যাট হাতে রানের ফোয়ারা ছুটিয়েছেন হৃদয়। ৪ ম্যাচ খেলে ইতিমধ্যে এই ক্রিকেটার তুলে নিয়েছেন তিন অর্ধ-শতক। এ অবস্থায় তার ছিটকে যাওয়া দলের জন্য এক বড় ধাক্কা বলা যায়।

এমএসএম / এমএসএম

দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ

লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের

ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’

‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ

আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর

দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ

৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো

৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়

৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন

‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’

অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন

শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ

‘স্পেনে কোনো বর্ণবাদ নেই,’ ইংল্যান্ড কোচকে আশ্বস্ত করলেন দে লা ফুয়েন্তে