ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

কাপ্তাইয়ে ৫১ তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগীতা শুরু


কাপ্তাই প্রতিনিধি photo কাপ্তাই প্রতিনিধি
প্রকাশিত: ১১-১-২০২৩ দুপুর ২:৫৪
জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরী শিক্ষা ক্রীড়া সমিতির কাপ্তাইয়ের আয়োজনে বুধবার (১১ জানুয়ারী) সকাল ১০টা হতে কাপ্তাই উপজেলা সদর শেখ রাসেল মিনি স্টেডিয়ামে শুরু হয়েছে ৫১ তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগীতা।
 
এতে এ্যাথলেটিক্স, ভলিভল, ব্যাটমিন্টন, ক্রিকেট, টেবিল টেনিস বিষয়ে উপজেলার ১৪ টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার প্রায় ২ শতাধিক প্রতিযোগী অংশ নিচ্ছেন বলে জানান উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ মাহমুদ হাসান।
 
উদ্বোধনী দিনে ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয়। এর আগে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান। এসময় অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাপ্তাই মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ মাহমুদ হাসান, কাপ্তাই প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রুহুল আমিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ নাজমুল হাসান, উপজেলা ক্রীড়া সংস্থার সম্পাদক বিদর্শন বড়ুয়া, উপজেলা স্কাউটস সম্পাদক মাহাবুব হাসান বাবু সহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষার্থীরা।
 
এদিকে উদ্বোধনী দিনে অনুষ্ঠিত ক্রিকেট খেলায় প্রথম ম্যাচে অংশ নিয়েছে কাপ্তাইয়ের ওয়াগ্গা উচ্চ বিদ্যালয় বনাম চিৎমরম উচ্চ বিদ্যালয়। এতে চিৎমরম উচ্চ বিদ্যালয় ৫ উইকেটে জয় লাভ করেছে।

এমএসএম / এমএসএম

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত