ঢাকা সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

খাঁটি মধুর নিশ্চয়তা পাওয়া দুষ্কর


মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর photo মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর
প্রকাশিত: ১১-১-২০২৩ দুপুর ২:৫৬

মধু সম্পূর্ণ প্রাকৃতিক খাবার। মধু মৃত্যু ব্যতীত সকল রোগের মহা ঔষধ। বিভিন্ন ধর্মগ্রন্থেও এর উপকারিতা সম্পর্কে বর্ণনা আছে। মধুকে অপছন্দ করে এমন লোক খুঁজে পাওয়া যাবে না কিন্তু চারিদিকে এত ভেজালের মাঝে খাঁটি মধুর নিশ্চয়তা পাওয়া দুষ্কর। এখন সরিষার মৌসুম চারিদিকে হলুদের সমারোহ। মৌ খামারীরাও মধু আহরণে ব্যস্ত। সরিষার মাঠের পাশে মৌ বাক্স স্থাপন করে মধু সংগ্রহ করছে মৌ খামারীরা। সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পারকোলার মাঠে দেখা হয় মৌ চাষী মোহাম্মদ নুরুল ইসলামের সাথে। তিনি বলেন- এখান থেকে সম্পূর্ণ খাঁটি মধু যে কেউ নিতে পারবে, কেউ চাইলে নিজ চোখে দেখেও মধু নিতে পারবে। তার সাথে উপস্থিত ছিলেন, উপজেলার কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মো. এহসানুল হক, যিনি মৌ পালনের উপর বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত। তিনি বলেন- মানুষের ভুল ধারণা যে, চাষের মধু এবং প্রাকৃতিকভাবে প্রাপ্ত মধুর মধ্যে পার্থক্য আছে। চাষের মধু ভালো না ইত্যাদি। আসলে এসব মানুষের ভুল ধারণা। মৌ বাক্সে উৎপাদিত মধু ও প্রাকৃতিকভাবে প্রাপ্ত মধুর গুনাগুন একই। পরিস্কার পরিচ্ছন্নতার কথা বিবেচনা করলে মৌ বাক্সের মধুই ভালো কারণ মেশিনের মাধ্যমে মধু নিষ্কাশন করা হয়। অপরদিকে প্রাকৃতিক ভাবে প্রাপ্ত মধু হাত দিয়ে নিষ্কাশন করা হয়। তিনি আরো বলেন- মৌমাছি পরাগায়নের সহায়তা করে। সরিষার জমির পাশে মৌ বাক্স থাকলে পরাগায়নের হার বেড়ে যায় এবং ফলন ১৫-৩০ ভাগ পর্যন্ত বাড়ে। শাহজাদপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আব্দস ছালাম বলেন- এ বছর উপজেলার বিভিন্ন স্থানে মোট ১২ জন মৌচাষী এসেছে। তাদের মোট মৌ বাক্সের সংখ্যা ১ হাজার ৩৬৫ টি। এ বছর আবহাওয়া ভালো থাকলে ১৫ টন মধু আহরণ হবে বলে মনে করেন তিনি।
 

এমএসএম / এমএসএম

চরভদ্রাসন স্বাস্থ্যকমপ্লেক্সে হটাৎ উপস্থিত স্বাস্থ্যমন্ত্রী

গলাচিপায় মাদ্রাসাছাত্র অপহরণ, ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি

জয়পুরহাটের ৬ জন হকি খেলোয়াড় যাচ্ছেন চীনে অনূর্ধ্ব-২০ এশিয়া কাপে

মনপুরা ইউপি নির্বাচন নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানিয়েছেন চেয়ারম্যান প্রার্থী জিয়াউর রহমান

বাঘায় মাদকসহ বিভিন্ন অপরাধে ৬ জন আটক, চরাঞ্চলে রাতভর অভিযান

ফসলের জমি থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চলছে রোদেলা টাওয়ারের কাজ

ধুনটে নার্সের পারিবারিক বিরোধে চিকিৎসককে জড়িয়ে অপপ্রচারের অভিযোগ

অষ্টগ্রাম রাস গোবিন্দ উচ্চ বিদ্যালয়ের পলাতক প্রধান শিক্ষক আব্দুস শহিদের অপসারণের দাবীতে মানববন্ধন

মহেশখালী থেকে অস্ত্রের চালান ঠেকাল পুলিশ:গ্রেফতার ২ জন

মাদকমুক্ত সমাজ গড়তে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রতিমন্ত্রী মীর হেলালের

দলীয় পদ থেকে অব্যাহতি চেয়ে সংবাদ সম্মেলন

বাগেরহাটে টেকসই বেড়ী বাঁধের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন