আক্কেলপুরে আন্ত: মাদ্রাসা ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগীতা
জয়পুরহাটের আক্কেলপুরে হিলফুল ফুজুল বাংলাদেশের আয়োজনে মাদ্রাসা শিক্ষার্থীদের অংশগ্রহণে ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগীতার জেলা পর্যায়ে চুড়ান্ত প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল থেকে আক্কেলপুর পৌর সদরের হাজিপাড়ায় দারুল কোরআন মাদ্রাসায় হিলফুল ফুজুল বাংলাদেশের আয়োজনে ইসলামী সংস্কৃতি উন্নয়নের লক্ষ্যে আন্তঃমাদ্রাসা ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগীতায় জয়পুরহাট জেলার ৩০ টি মাদ্রাসার ৮৭ জন জন শিক্ষার্থী অংশ গ্রহন করেন। এতে কেরাত, হিফ্জ, আযান, ইসলামী বক্তব্য ও ইসলামী সংগীতসহ বিভিন্ন বিষয়ে প্রতিযোগীতা করে শিক্ষার্থীরা। এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বগুড়া জামিল মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা মোহাম্মদ আব্দুস সবুর। অনুষ্ঠানে দারুল কোরআন মাদ্রাসার মুহতামিম হাফেজ আবু বক্কর সিদ্দিক সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন, হিলফুল ফুজুল এর আহবায়ক মাওলানা আব্দুল মান্নান, হিলফুল ফুজুল বাংলাদেশের সাধারণ সম্পাদক আব্দুস সালামসহ বিভিন্ন মাদ্রাসা থেকে আগত শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক বৃন্দ। পরে অনুষ্ঠান শেষে বিজয়ী শিক্ষার্থীদের পুরষ্কার বিতরণ করা হয়।
হিলফুল ফুজুল বাংলাদেশের সাধারণ সম্পাদক আব্দুস সালাম বলেন, ‘গতানুগতিক জ্ঞান চর্চ্চার পাশাপাশি ইসলামী সাংস্কৃতিক জ্ঞান চর্চ্চার জন্য আমাদের ব্যতিক্রম এই আয়োজন। ইসলামী সংস্কৃতির উন্নয়নের লক্ষ্যে এই প্রতিযোগীতা মাদ্রাসা ছাত্রদের মধ্যে শিক্ষা গ্রহনে আগ্রহ তৈরী হবে। ইসলামী সংস্কৃতি বিকাশে ভবিষ্যতেও এরকম আয়োজন অব্যহত থাকবে’।
এমএসএম / এমএসএম
সুবর্ণচর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি নব কমিটির পরিচিতি ও আলোচনা সভা
ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ
মাছ ধরার ট্রলারে মিলল বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি-পাঞ্জাবি
পেকুয়ায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারত, রাশেদ খানের নানা প্রতিশ্রুতি
টঙ্গীতে অপরাধীদের আতঙ্ক ওসি মাকছুদুল আলম, ৪০ দিনে গ্রেপ্তার ৪১৯
ডামুড্যায় নিখোঁজের ৬ ঘণ্টা পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, বাড়িতে আগুন
অস্ট্রেলিয়া-বাংলাদেশ স্পেশালাইজড ইন্টারন্যাশনাল হাসপাতাল বিষয়ে এক মতবিনিময় সভা
ফেনীতে এশিয়ান মেধা উন্নয়ন বৃত্তি ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত
রায়পুরে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার: বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি
রায়গঞ্জে চালকল নিয়ে শঙ্কা, বিপাকে মিল মালিক-শ্রমিক
মিরসরাইয়ে ভূমি জবর দখলের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন
টঙ্গীতে প্রশাসক গোল্ডকাপ ২০২৬ অনুষ্ঠিত : হাড্ডাহাড্ডি লড়াইয়ে বাসনকে হারিয়ে টঙ্গীর জয়