টাঙ্গাইলে ভাইস চেয়ারম্যান শামীমা আক্তারের শীতবস্ত্র বিতরণ
টাঙ্গাইল সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা আক্তার ব্যক্তিগত অর্থায়নে দাইন্যা, পোড়াবাড়ি ও গালা ইউনিয়নের গরীব, অসহায় ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন।
পর্যায়ক্রমে ৩টি ইউনিয়নে কয়েকশত দরিদ্র পরিবারের মাঝে শীতবস্ত্র হিসেবে তিনি সোয়েটার বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন- টাঙ্গাইল জেলা পূজা উদযাপন কমিটির সহ-সভাপতি শ্রমিকনেতা চিত্তরঞ্জন সাহা, জেলা শ্রমিক লীগের যুগ্ম সম্পাদক উদয় লাল গৌড়, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দিলীপ দাস, সহ-সভাপতি রবীন্দ্র নাথ বসাক, সাধারণ সম্পাদক দিলীপ কুমার দাস, কার্যকরী পরিষদের সদস্য রাম কর্মকার, পোড়াবাড়ি মহা শ্মশান ঘাট পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক গোপাল চন্দ্র সাহা, সহ-সাধারণ সম্পাদক পলাশ সাহা, কোষাধ্যক্ষ পলাশ বিশ্বাস, দাইন্যা পূজা উদযাপন কমিটির সভাপতি দিলীপ সূত্রধর।
টাঙ্গাইল সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা আক্তার বলেন, প্রাকৃতিক দুর্যোগ'সহ বিভিন্ন ধর্মীয় উৎসবে দরিদ্র অসহায় ও সাধারণ মানুষের জন্য সাধ্যমত সহযোগিতা করে যাচ্ছি। গতকাল থেকে পোড়াবাড়ি শ্মশান ঘাট সংলগ্ন এলাকা হতে দাইন্যা ও পোড়াবাড়ির বয়স্ক মায়েদের মাঝে শীতবস্ত্র হিসেবে সোয়েটার বিতরণ করেছি। শীতার্তরা সোয়েটার পেয়ে যে কি পরিমাণ খুশি হয়েছে, তা ভাষায় বর্ণনা করতে পারবো না। শুধু হৃদয় দিয়ে অনুভব করেছি। অনেক দরদ দিয়ে সোয়েটার গুলো বানিয়েছিলাম, তাই আমার কষ্ট সার্থক হয়েছে। দরিদ্র বয়স্ক মহিলাদের মাঝে শীতবস্ত্র প্রদান করতে পেরে আমি খুবই আনন্দিত। মানবতার কল্যাণে আমার এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।
সুজন / সুজন
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত