দোহার পৌরসভায় অসহায় পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ
ঢাকার দোহার উপজেলায় অসহায় দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গত মঙ্গলবার দুপুরে দোহার পৌরসভা চত্বরে পৌরসভার অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।
জানা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিল ও প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা, ঢাকা-১ আসনের সাংসদ সালমান ফজলুর রহমানের নিজস্ব অর্থায়নে ফজলুর রহমান ফাউন্ডেশন থেকে বরাদ্দকৃত শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
দোহার পৌর মেয়র মো. আলমাস উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আলমগীর হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবাশ্বের আলম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- দোহার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল হক বেপারী, উপজেলা নির্বাচন অফিসার মো. রেজাউল ইসলাম, কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা একেএম করম আলী, আওয়ামী লীগ নেতা বজলুর রহমান শিকদার, মো. আনোয়ার হোসেন, মো. দেলোয়ার হোসেনসহ দোহার পৌরসভার সকল ওয়ার্ডের কাউন্সিলর এবং মহিলা কাউন্সিলরগণ।
সুজন / সুজন
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি
পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির
কুমিল্লায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ১০০
চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় নৌকাডুবি: বিএসএফের উদ্ধার করা ১০ বাংলাদেশিকে পতাকা বৈঠকে মাধ্যমে ফেরত
সাভারে জমি দখলের অভিযোগ, কথা বলতে গেলে দেয় প্রাণনাশের হুমকি
পাবনা প্রেসক্লাব সাধারণ সম্পাদকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন স্মারকলিপি পেশ