ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

শাহজাদপুরে তৃতীয় দিনের মতো ভিজিএফের চাল বিতরণ


মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর photo মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর
প্রকাশিত: ১৭-৭-২০২১ রাত ১০:৩১

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা প্রশাসনের কঠোর অবস্থানের মধ্যদিয়ে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফ কর্মসূচির আওয়াতায় তৃতীয় দিনের মতো উপজেলার চারটি ইউনিয়নে দরিদ্র ও দুস্থ পরিবারের মাঝে সরকারি চাল বিতরণ করা হয়েছে। শনিবার (১৭ জুলাই) উপজেলার পোরজনা ইউনিয়ন, গালা ইউনিয়ন, কৈজুরি ইউনিয়ন ও গাড়াদহ ইউনিয়নে দুস্থ ও দরিদ্রদের মাঝে এ চাল বিতরণ করা হয়।

সকাল আটটায় শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার শাহ মো. শামসুজ্জোহা গারাদহ ইউনিয়নে উপস্থিত থেকে ৩য় দিনের ভিজিএফ এর চাল বিতরণের উদ্বোধন করেন।

এ সময় তিনি বলেন, ভিজিএফ বিতরণে যেকোন অনিয়ম, ওজনে কম দেওয়া, শ্লীপ বিক্রি করা ও কেউ একাধিক শ্লীপের মাধ্যমে যেন চাল উত্তোলন না করতে পারে সেদিকে আমরা কঠোর অবস্হানে রয়েছি।

এদিকে কৈজুরি ইউনিয়নের ভিজিএফ বিতরণে গিয়ে দেখা যায়, স্থানীয় হাফিজিয়া মাদ্রাসা প্রঙ্গনে কঠোর নিয়ম মেনে ইউপি চেয়ারম্যান মো. ছাইফুল ইসলাম সবার মাঝে নিজ হাতে চাল বিতরন করছেন। অত্র ইউনিয়নে ভিজিএফ’র চাল বিতরণের প্রথম দিনে ৮ হাজার ২২৯ জনের মধ্যে তিন হাজারের বেশী দুস্থ মানুষ চাল উত্তোলন করেছেন।

এ বিষয়ে তার কাছে জানতে চাইলে তিনি বলেন, ভিজিএফ’র চাল বিতরণ শতভাগ স্বচ্ছ রাখা, একটি মানুষও যেন চাউল কম না পায় এবং কেউ যেন একাধিকবার চাল উত্তোলন করতে না পারে সে বিষয়ে আমরা কঠোর অবস্থানে রয়েছি।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দুঃস্থ্য ও দরিদ্রদের জন্য এই ঈদ উপহার আমার ইউনিয়নের প্রতিটি দুঃস্থ্য মানুষ ও পরিবার পাবে। যেখানেই কোন বিসৃংখলা দেখছি আমরা দ্রুত ব্যাবস্থা গ্রহন করছি। 

এমএসএম / জামান

মোহনগঞ্জে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন

গোপালগঞ্জে লালন সাঁইজির তিরোধান দিবস উদযাপিত

শরণখোলায় ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চাঁদপুরে ৩০ হাজার মিটার কারেন্টজাল জব্দ, দুই জেলের কারাদন্ড

দুর্গাপূজায় চাল বিতরণে শর্তের বেড়াজালে হয়রানি

লোহাগাড়ায় বন বিভাগের অভিযান: অবৈধ কাঠ জব্দ ও ১ একর বনভূমি দখলমুক্ত

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগ: অসহায় ও দুঃস্থদের মাঝে মশারি বিতরণ

মনোহরগঞ্জে কমিটিতে পদ না পেয়ে নিজের গালে জুতাপেটা- ছাত্রদল নেতা মহসিন

ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন

নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্যদের পক্ষে কোনো সুপারিশ নয়: পটিয়ায় বিএনপি নেতা খোরশেদ আলম

নড়াইলের শেখহাটিতে সারের ডিলারশীপ নিয়োগে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

নগরকান্দা উপজেলা ও পৌর যুবদলের কমিটি ঘোষণা