ধামইরহাটে মুদি দোকানে চুরি : নগদ টাকাসহ ৫ লক্ষাধিক টাকার ক্ষতি
নওগাঁর ধামইরহাটে মুদি দোকানে চুরি সংঘটিত হয়েছে। এতে দোকান মালিকের নগদ টাকাসহ ৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
দোকান মালিক আব্দুল হান্নানের বরাত দিয়ে তার ছোট ভাই নূরনবী জানান, ধাামইরহাট পৌর সদরের টিঅ্যান্ডটি মোড়ের মোমেনা নিউমার্কেটে হান্নান ভ্যারাইটি স্টোর নামক মুদি দোকানটি তার ভাই প্রতিদিনের ন্যায় শুক্রবার (২৮ মে) রাত ১০টার পর দোকান বন্ধ করে বাড়ি যান। সকালে চুরির বিষয়টি জানতে পারলে দোকানে এসে দেখেন তার দোকানের চারটি তালা ভেঙে শাটারের অংশ ভেঙে দোকানে প্রবেশ করে চোরের দল নগদ ২ লাখ ৬০ হাজার টাকা, ২ লাখ টাকার মজুদকৃত সিগারেট, মোবাইল কার্ড ৫০ হাজার টাকার ও কিছু মালামালও চুরি গেছে। বিষয়টি জানার পর পুলিশের পক্ষ থেকে এসআই আলমগীর হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন এবং থানায় বণিক সমিতির নেতৃবৃন্দদের নিয়ে নৈশপ্রহরীকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে দোকান মালিক হান্নান জানান। ইতিপূর্বেও ওই দোকাননে আরো দুবার চুরি হয়েছিল।
টিঅ্যান্টটি বাজার বণিক সমিতিরি সভাপতি আজিজার রহমান বলেন, বিষয়টি নিয়ে থানা পুলিশের সহযোগিতায় অগ্রগতির প্রচেষ্টা চলমান আছে।
ধামইরহাট থানার ওসি আবদুল মমিন বলেন, বিষয়টি নিয়ে লিখিত কোনো অভিযোগ হাতে পাইনি। অভিযোগ পেলে চুলচেরা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
দুপুর ১টা পর্যন্ত ভুক্তভোগী আব্দুল হান্নান থানায় অভিযোগ দেয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন বলে প্রতিবেদককে জানান।
এমএসএম / জামান
রাঙ্গুনিয়ায় প্রবাসীকে আটকের পর নির্যাতন ও মালামাল নেওয়ার অভিযোগ: পুলিশের দাবি সাজাপ্রাপ্ত আসামি
নেত্রকোণায় মাদক ও ইভটিজিং বিরোধী সচেতনতামূলক সেমিনার ও জিপিএ ৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
আদমদীঘিতে মাসিক আইনশৃঙ্খলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত
রায়গঞ্জ উপজেলা ছাত্রশক্তির সভাপতি’র পদত্যাগ
ঘোড়াঘাটে ৩৬টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি: প্রতিমা তৈরিতে ব্যস্ত কারিগররা
বিএনপি নেতার কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি, কোনাবাড়ী বাসিন্দা গ্রুপের এডমিন গ্রেফতার
নেত্রকোণার দুর্গাপুরের জন্ম থেকেই ১৩ বছর বয়সী জুয়েলের হার্টের ছিদ্র,চিকিৎসার অভাবে থমকে আছে জীবন
বিলাইছড়িতে বিএনপির উদ্যোগে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
পটুয়াখালীর গলাচিপায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ১৩৫ লিটার চোলাই মদ ও গাঁজাসহ পিতা-পুত্র আটক
মাদারীপুরে প্রশিক্ষণার্থীদের সনদ ও নগদ অর্থ প্রদান
পার্বত্য শান্তি চুক্তি পুনর্মূল্যায়ন ও সশস্ত্র সংগঠনগুলোকে নিষিদ্ধের দাবি পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের
প্রগতি প্রি-ক্যাডেট স্কুলে প্রধান শিক্ষকের দায়িত্ব গ্রহণ