শেরপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ওপর আবারও হামলা
বগুড়ার শেরপুরে আবারও ক্ষুদ্র-নৃগোষ্ঠীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে উজ্জ্বল সিং (৩৫) ও সুজন সিং (২৮) নামের দুজনকে গুরুতর আহত অবস্থায় শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
জানা যায়,১১জানুয়ারি, বুধবার আনুমানিক সকাল ১০টায় উপজেলার ভবানীপুর ইউনিয়নের আম্বইল গ্রামে অবস্থিত ওয়েস্টার্ন ওয়েল মিলের শ্রমিক উজ্জ্বল সিং ও সুজন সিং কাজে যোগ দিতে গেলে আগে থেকেই ওত পেতে থাকা জোতদারদের পক্ষের ২০-২৫ জনের একটি সংবদ্ধ দল মিলের সামনে তাঁদের ওপর লাঠি ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে গুরুতর আহত করে। তবে ক্ষুদ্র-নৃগোষ্ঠীর লোকেরাই আগে হামলা করেছে বলে পাল্টা অভিযোগ করেছে জোতদারেরা।
সরেজমিনে যেয়ে জানা যায়, ইতোপূর্বে আম্বইল গ্রামের সোলায়মান আলীর নেতৃত্বে স্থানীয় জোতদারেরা ক্ষুদ্র নৃগোষ্ঠীর নেতা সন্তোষ সিংয়ের ৯ বিঘা আবাদি জমি দখলে নেন। তার পরিপ্রেক্ষিতে গত রবিবার ৯ জানুয়ারি ক্ষুদ্র-নৃগোষ্ঠীর সঙ্গে জোতদারদের সংঘর্ষ হয়। এতে নারী ও শিশুসহ উভয় পক্ষের প্রায় অর্ধশত ব্যক্তি আহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মঙ্গলবার বিকেলে উপজেলা প্রশাসনের আহবানে ক্ষুদ্র নৃগোষ্ঠী ও জোতদারদের মধ্যে সমঝোতা বৈঠকে দুই পক্ষের প্রতিনিধিদের নিয়ে কমিটি গঠন করা হয় এবং উভয় পক্ষের জমির কাগজপত্র যাচাই করে বিবাদ নিরসন করার সিদ্ধান্ত হয়।
কিন্তু সে সিদ্ধান্ত মানেনি স্বার্থান্বেষী মহল। ক্ষুদ্র-নৃগোষ্ঠী সদস্য জয়দেব কুমার জয় জানান, দুজনকে আহত করার পর জোতদাররা আম্বইল ও গড়তা মসজিদের মাইক দিয়ে ঘোষণা দিয়ে সংঘবদ্ধভাবে প্রায় ৩০০-৪০০ জন লোক লাঠিসোঁটা নিয়ে আমাদের এলাকায় এসে আমাদের বাড়িঘরে হামলা চালিয়ে ভাংচুর করেছে।
অপরদিকে জোতদারদের সমর্থক সুজন আলী বলেন, ফারুক হোসেন নামে এক প্রতিবন্ধী যুবক ওয়েস্টার্ন মিলের সামনে গেলে উজ্জ্বল ও সুজন তাঁকে পিটিয়ে আহত করে। পরে এলাকার কয়েকজন তাঁদের মারধর করেছে।
এ বিষয়ে জাতীয় আদিবাসী পরিষদের বগুড়া জেলার সভাপতি সন্তোষ সিং বলেন, ফারুকের ওপর কেউ হামলা করেনি। সে মিলের ট্রাকের ধাক্কায় আহত হয়েছে। এটাকে অজুহাত করে জোতদার ফারুক ও মিজানুর রহমানের নেতৃত্বে অপদখলকারীরা আমাদের উপর হামলা করেছে।
জানতে চাইলে,শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আতাউর রহমান খোন্দকার বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা সুলতানা বলেন, ঘটনাস্থলে গিয়ে উভয়পক্ষকে শান্ত থাকার জন্য আহ্বান জানানো হয়েছে, আইনশৃঙ্খলা রক্ষার জন্য শেরপুর থানা-পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।
এমএসএম / এমএসএম
বোয়ালখালী সাংবাদিক ফোরাম - চট্টগ্রামের আত্মপ্রকাশ
বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে এপেক্স ক্লাব অফ গোপালগঞ্জ-এর ৫ম দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত
রাজস্থলীতে এ্যাম্ভুল্যান্সের চালক ডিউটি অবহেলায় রোগীবহন ভোগান্তি স্বীকার
ভূরুঙ্গামারীতে সার্কেল এএসপি নেতৃত্বে ভারতীয় প্রাসাধনী ও বাসুমতি চাল জব্দ
নবীনগরে ছাত্রের মায়ের সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে মাদ্রাসা প্রিন্সিপাল গ্রেপ্তার
রাজারহাটে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা ২০২৬ এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত
ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু
জিয়ার শাহাদাত বার্ষিকী উপলক্ষে তারেক মঞ্চের মতবিনিময় সভা, ১২ জুন পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
সেচ ব্যবস্থা উন্নয়নে বড় পরিকল্পনা বিএনপির: প্রধানমন্ত্রী
চাঁদপুরে খোর্দ্দ খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
সুবর্ণচরে জামায়াত নেতার বাড়িতে ৯৯ বস্তা সরকারি চাল উদ্ধার
আমি সবার এমপি, সবার কল্যাণে কাজ করবো : প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ
কক্সবাজারে ট্রাফিক পুলিশ ও দালালদের চাঁদার রাজত্ব
Link Copied