ভূঞাপুরে ৪ হাজার শীতবস্ত্র উপহার পেলেন শীতার্তরা
কনকনে শীতের প্রকোপ বেড়েই চলছে। এ শীতের কষ্ট লাগবে বীর মুক্তিযোদ্ধা ও অসহায়-দরিদ্র শীতার্তদের মাঝে শীতবস্ত্র উপহার (কম্বল) বিতরণ করেছেন টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী, ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভা মেয়র বীর মুক্তিযোদ্ধা মাসুদুল হক মাসুদ। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) দুপুরে ভূঞাপুর পৌরসভা কার্যালয় চত্বরে এ শীতবস্ত্র বিতরণের আয়োজন করা হয়। এ সময় ভূঞাপুর-গোপালপুর ২ উপজেলায় মোট ৪ হাজার শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা করেন তিনি।
শীতবস্ত্র বিতরণকালে বীর মুক্তিযোদ্ধা মাসুদুল হক বলেন, শীতের প্রকোপে অনেক অসহায় পরিবারের লোকজন কষ্ট করে থাকেন। তাদের কষ্ট লাগবে ভূঞাপুর ও গোপালপুর উপজেলায় আমার ব্যক্তিগত উদ্যোগে শীতার্তদের মাঝে ৪ হাজার কম্বল বিতরণ করেছি। এই কম্বল পেয়ে রহিমা বেগম, আনোয়ার হোসেন ও হেনা খাতুন বলেন, কয়েক সপ্তাহ ধরে শীতে অনেক কষ্ট করতেছি। মেয়রের কম্বল উপহার পেয়ে আমরা অনেক খুশি। এখন আর শীতে কষ্ট করতে হবে না। এরআগে করোনার সময়ও মেয়র আমাদেরকে খাদ্যসামগ্রী উপহার দিয়ে ছিলেন।
শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন- উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আলিফ নূর মিনি, সাবেক ভাইস চেয়ারম্যান সাহিনুল ইসলাম তরফদার বাদল, জেলা পরিষদের সদস্য খায়রুল ইসলাম তালুকদার বাবলু, অর্জুনা সাবেক ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী মোল্লা, অলোয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সফিকুল ইসলাম বাদল, পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল বাছেদ, ভূঞাপুর শহর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান চকদার, ইবরাহীম খাঁ সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি হায়দার আলী প্রমুখ।
এমএসএম / এমএসএম
সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি