টাঙ্গাইলে পারিবারিক কলহের জেরে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ
টাঙ্গাইলের কালিহাতীতে পারিবারিক কলহের জের ধরে আবুল হোসেন (৫০) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার পৌলী উত্তরপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত আবুল হোসেন ওই গ্রামের মৃত আক্কেল আলীর ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানান, কালিহাতী উপজেলার পৌলী এলাকায় আজাহার মিয়ার ছেলে বাবুল মন্ডলের সাথে পাশ্ববর্তী স্বরপপুর গ্রামের আব্দুল বারেকের মেয়ের সাথে বিয়ে হয়। বুধবার রাতে বাবুলের সাথে তার স্ত্রীর ঝগড়া হয়। বিষয়টি জানতে পেরে বাবুলের শ্বশুড় আব্দুল বারেক, শ্বাশুড়ী আনোয়ারা বেগম ও মামা শ্বশুড় আফসার বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে তাদের বাড়িতে যান। এ সময় বাবুল ঘরে বসে খাবার খাচ্ছিলেন। পেছন থেকে তার শ্বাশুড়ী আনোয়ারা বেগম তাকে লাঠি দিয়ে পেটাতে থাকে। বাবুলের আত্মচিৎকার তার চাচাতো ভাই আবুল হোসেন এগিয়ে আসলে তাকে লাঠি দিয়ে আঘাত করে। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
স্থানীয় কাউন্সিলর শুকুমার ঘোষ বলেন, স্বামী স্ত্রীর মধ্যে পারিবারিক কলহের জেরে মারামারি হয়। এতে আবুল হোসেন এগিয়ে গেলে তিনিও আহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে মারা যান। কালিহাতী থানার এসআই রাজু আহমেদ বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করেছি। পারিবারিক কলহের জের ধরে তাদের মাঝে মারামারি হয়। এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে। লাশের ময়নাতদন্ত শেষে বিস্তরিত জানা যাবে। এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন মামলা দায়ের হয় নি।
এমএসএম / এমএসএম
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত
বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন
Link Copied