কুবিতে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আলোচনা সভা
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন-২০২৩ উপলক্ষে কেন্দ্রীয় অনুমোদনপ্রাপ্ত বঙ্গবন্ধু পরিষদ, কুমিল্লা বিশ্ববিদ্যালয় উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ জানুয়ারি ) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ৪১১ নম্বর কক্ষে বঙ্গবন্ধু পরিষদের সভাপতি কাজী ওমর সিদ্দিকীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মোঃ জাহিদ হাসান-এর সঞ্চালনায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন বলেন, বঙ্গবন্ধু এমন একজন নেতা যিনি সারাজীবন সংগ্রাম করে আমাদের বাংলাদেশ উপহার দিয়েছেন। বাংলার মানুষের জন্য তার মন কাঁদতো, যার জন্য তিনি সারাজীবন আত্মত্যাগ করে গেছেন।
প্রধান আলোচকের বক্তব্যে বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মি আহমেদ বলেন, এটি হলো বঙ্গবন্ধুর বাংলাদেশ। দেশের বাহিরে বঙ্গবন্ধু বললে বাংলাদেশকে চিনতে পারে। তিনি এমন একজন নেতা যিনি পাকিস্তানের বন্দিদশা থেকে ফিরে পরিবারের কাছে না গিয়ে, গিয়েছিলেন বাংলার আপামর মানুষের কাছে।
তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধে আমরা পাকিস্তান আর্মিদের হাতে যত বেশি নির্যাতিত হয়েছি তার চেয়েও বেশি নির্যাতিত হয়েছি আমাদের স্বদেশীদের দ্বারাই।
এছাড়া আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোঃ আসাদুজ্জামান, কেন্দ্রীয় বঙ্গবন্ধু পরিষদের সভাপতিমন্ডলীর সদস্য অধ্যাপক ড. আবু জাফর, মোঃ শফিউল আলম ভূঁইয়া, কেন্দ্রীয় বঙ্গবন্ধু পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান লাল্টু, স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন কমিটির আহ্বায়ক ও অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. স্বপন চন্দ্র মজুমদার।
এছাড়াও উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ, হল শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা, কর্মকর্তা ও কর্মচারী পরিষদের সদস্যবৃন্দ, সাংবাদিকবৃন্দ এবং বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।
এমএসএম / এমএসএম
অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন
এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে
বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ
পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
Link Copied