ধামইরহাটে বন বিভাগের জায়গায় অবৈধ বসতি উচ্ছেদ
নওগাঁর ধামইরহাটে বন বিভাগের জায়গায় নির্মিত অবৈধ বসতি উচ্ছেদ করেছেন বনবিট কর্মকর্তা আব্দুল মান্নান। বনবিট কর্মকর্তা তার অফিসে সহকর্মীদের সহায়তায় শুক্রবার (২৮ মে) বিকেলে ওই বসতি ভেঙে গুঁড়িয়ে দেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৭ মে বৃহস্পতিবার রাতে রূপনারায়নণপুর মৌজার পূর্ব রূপনারায়ণপুর (পাগলা দেওয়ান মাদ্রাসার নিকটবর্তী) বন বিভাগের কৃষি বাগানে উত্তর জাহানপুর গ্রামের মৃত কিনুমদ্দিনের মেম্বারের ছেলে শাহিনুর, মৃত শাহাদত আলীর ছেলে মাসুদ, জয়পুরহাট সদর উপজেলার চকবরকত গ্রামের গনি মদ্দিনের ছেলে হাসুউল্লাহসহ আরো অজ্ঞাত ১০-১২ জন সন্ত্রাসী কায়দায় রাতের আঁধারে টিন-বাঁশ দিয়ে ঘর নির্মাণ করে জবরদখলের চেষ্টা করে। খবর পেয়ে ধামইরহাট বনবিট কর্মকর্তা আব্দুল মান্নান তার অফিসে সহকর্মীদের সহায়তায় শুক্রবার বিকেলে ঘর ভেঙে গুঁড়িয়ে দেন।
এ বিষয়ে পাইকবান্দা রেঞ্জ কর্মকর্তা ফরহাদ জামান লিটন বলেন, বন বিভাগের জমি দখলকারীদের আস্তানা গুঁড়িয়ে দেয়া হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।
এমএসএম / জামান
রাঙ্গুনিয়ায় প্রবাসীকে আটকের পর নির্যাতন ও মালামাল নেওয়ার অভিযোগ: পুলিশের দাবি সাজাপ্রাপ্ত আসামি
নেত্রকোণায় মাদক ও ইভটিজিং বিরোধী সচেতনতামূলক সেমিনার ও জিপিএ ৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
আদমদীঘিতে মাসিক আইনশৃঙ্খলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত
রায়গঞ্জ উপজেলা ছাত্রশক্তির সভাপতি’র পদত্যাগ
ঘোড়াঘাটে ৩৬টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি: প্রতিমা তৈরিতে ব্যস্ত কারিগররা
বিএনপি নেতার কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি, কোনাবাড়ী বাসিন্দা গ্রুপের এডমিন গ্রেফতার
নেত্রকোণার দুর্গাপুরের জন্ম থেকেই ১৩ বছর বয়সী জুয়েলের হার্টের ছিদ্র,চিকিৎসার অভাবে থমকে আছে জীবন
বিলাইছড়িতে বিএনপির উদ্যোগে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
পটুয়াখালীর গলাচিপায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ১৩৫ লিটার চোলাই মদ ও গাঁজাসহ পিতা-পুত্র আটক
মাদারীপুরে প্রশিক্ষণার্থীদের সনদ ও নগদ অর্থ প্রদান
পার্বত্য শান্তি চুক্তি পুনর্মূল্যায়ন ও সশস্ত্র সংগঠনগুলোকে নিষিদ্ধের দাবি পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের
প্রগতি প্রি-ক্যাডেট স্কুলে প্রধান শিক্ষকের দায়িত্ব গ্রহণ