টাঙ্গাইলে ট্রাক চাপায় মোটর সাইকেল আরোহী নিহত
টাঙ্গাইলের কালিহাতীতে ট্রাক চাপায় মোটর সাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত সিয়াম হোসেন (১৬) কে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। শুক্রবার (১৩ জানুয়ারি) দুপুর একটার দিকে ঢাকা-টাঙ্গাইল- বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার সল্লা বাসস্ট্যান্ড এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহত তানভীর হোসেন (২৫) মির্জাপুর উপজেলার গবরা এলাকার আকবর হোসেনের ছেলে। হতাহতরা সম্পর্কে মামা ও ভাগিনা। বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার এসআই নাজমুল হোসেন জানান, হতাহতরা বঙ্গবন্ধু সেতু থেকে মোটরসাইকেল যোগে টাঙ্গাইলের দিকে যাচ্ছিল। পথিমধ্যে মোটরসাইকেলটি কালিহাতী উপজেলার সল্লা বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছলে একটি বালু ভর্তি ট্রাক তাদেরকে পিছন থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ওই যুবক নিহত হন। পরে পুলিশ গিয়ে আহত সিয়ম হোসেনকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে।
এমএসএম / এমএসএম
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত