উপমা মহিলা কো- অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ বার্ষিক সাধারণ সভা
ঢাকার নবাবগঞ্জ উপজেলার যন্ত্রাইল ইউনিয়নে অবস্থিত নবাবগঞ্জে মহিলা কো- অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড এর বার্ষিক সাধারণ সভা ২০২১-২০২২ অর্থবছর অনুষ্ঠিত হয়েছে । ১৩ জানুয়ারি ( শুক্রবার) সকালে উপমা অফিস প্রাঙ্গনে অনুষ্ঠান টি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রথমে হাফেজ মাওলানা মুফতি এনামুল হক এর কুরআন তেলোয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়।
প্রতিষ্ঠানের সভাপতি পাপিয়া ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান নাসির উদ্দীন আহমেদ ঝিলু। নাসির উদ্দীন আহমেদ ঝিলু বলেন, রাশিয়া - ইউক্রেন, যুদ্ধে অর্থনৈতিক অবস্থার যে অবনতি হয় তারপরও বর্তমান সরকার যে সেই সমস্যা কাটিয়ে উঠতে পারছে সেজন্য তিনি আল্লাহ তায়ালার নিকট শুকরিয়া আদায় করেন। এই সমিতির সকলকেই ধন্যবাদ জানান। কেননা এ করোনাকালীন পরিস্থিতিতেও সকল সদস্য সবসময় পাশে থেকেছে। মূলধন ৫ কোটি থেকে ৭ কোটিতে উত্তীর্ণ হয়েছে যা অত্যন্ত সুনামের একটি বিষয়। সদস্যরা ও AGM এ প্রশ্ন করতে পারেন এবং ব্যবস্থাপনা কমিটি তার উত্তরও দেন যা স্বচ্ছতার পরিচয় বহন করে। প্রত্যন্ত অঞ্চলে সত্ত্বেও এটি একটি আদর্শ সমিতিয়ে রূপান্তরিত হবে বলে আশা করা যায়। তিনি ঋণ গ্রহিতাদের অনুরোধ করেন যেন তাদের ঋন সঠিক সময়ে পরিশোধ করেন। তিনি সমগ্র নবাবগঞ্জের অবস্থার উন্নতির বিষয়টিও তুলে ধরেন।
তিনি আরো বলেন, বর্তমান সরকার বিভিন্ন ভাতা ও প্রকল্পের মাধ্যমে দুস্থ ও অসহায়দের সাহায্য করে যাচ্ছে। বর্তমান সরকারের নেতৃত্বে সরকারের সকল উন্নতির কথাগুলো অনুষ্ঠানে তুলে ধরেন। অএ প্রতিষ্ঠানের সিনিয়র ম্যানেজার রাজু আহমেদ মৃধা এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিত্য গোপাল মন্ডল, আব্দুল ওয়াহিদ।
আরো উপস্থিত ছিলেন উপমা মহিলা কো- অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড এর ভাইস চেয়ারম্যান অনিতা রানী রাজবংশী, সেক্রেটারি মাকসুদা বেগম, জয়েন্ট সেক্রেটারী অনিমা সরকার, ট্রেজারার রোমানা আক্তার, ডিরেক্টর নাজমা বেগম, জোৎসা বেগম, সাজু বেগম, পারুল আক্তার।সিইও যোসেফ গমেজ, জেনারেল ম্যানেজার সুজিত সরকার, ডেপুটি ম্যানেজার মৌরী রাজবংশী, জে কালেক্টর আসমা আক্তার, হাবিবা ইসলাম, মনষা দেবী সরকার, রুনু ইসলাম, পল নির্মল গমেজ, রাজকুমার রাজবংশী, সুমা রাজবংশী, মিতু রাজবংশী সহ আরো অনেকে।
এমএসএম / এমএসএম
কাউনিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও র্যালি
রাতে ঘুমাতে গেলেন ঘরে, সকালে বিবস্ত্র লাশ মিলল সুপারিবাগানে
টাঙ্গাইলে বিনামূল্যে ৩ দিনব্যাপী সেলাই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন ও হুইল চেয়ার বিতরণ
কুড়িগ্রামে গ্রামীণ খেলাধুলায় মেতে উঠল সব বয়সী মানুষ, ফিরল শৈশবের স্মৃতি
চিলমারীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ পালিত
কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী
ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত
সিংড়ায় শশুর কর্তৃক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, লজ্বায় আত্নহত্যা
মান্দায় জাতীয় সমবায় দিবস পালন
কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী
উল্লাপাড়ায় আমজাদের মৃত্যু ঘিরে রহস্য, হত্যার অভিযোগে আদালতে মামলা
গোপালগঞ্জে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জয়পুরহাটে বিএনপির জনস্রোত, বিশাল র্যালি ও আলোচনা সভা
Link Copied