ঢাকা বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

হেলিকপ্টারে চট্টগ্রামে মোহাম্মদ রিজওয়ান


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪-১-২০২৩ দুপুর ১:২০

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নাম লেখালেন পাকিস্তানের তারকা ব্যাটার মোহাম্মদ রিজওয়ান। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলতে ঢাকা থেকে শনিবার দুপুরে হেলিকপ্টারে চট্টগ্রামে এসে গেলেন তিনি।

বিপিএলে শনিবারের প্রথম ম্যাচেই কুমিল্লা লড়বে ফরচুন বরিশালের বিপক্ষে।

দুপুর ১.৩০ মিনিটে চট্টগ্রামে গড়ানো এই ম্যাচটিতে খেলতেই রিজওয়ান গেলেন হেলিকপ্টারে। এর আগে দলটির হয়ে খেলতে এসেছিলেন ডাভিড মালান, মোহাম্মদ নবী, এবং ফজল হক ফারুকী। যদিও এই তিন ক্রিকেটার কুমিল্লার হয়ে দুই ম্যাচ খেলেই আবার ফিরে গেছেন। 

এরপর কয়েকদিন আগে কুমিল্লা শিবিরে যোগ দিয়েছিলেন আবরার আহমেদ, হাসান আলি এবং চাডউইক ওয়ালটন। এবার তারকা ব্যাটার মোহাম্মদ রিজওয়ান যোগ দিলেন তিন বারের চ্যাম্পিয়নদের দলে।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স

সরাসরি চুক্তিতে: মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ রিজওয়ান (পাকিস্তান), শাহীন আফ্রিদি (পাকিস্তান), হাসান আলি (পাকিস্তান), খুশদিল শাহ (পাকিস্তান), মোহাম্মদ নবি (আফগানিস্তান), আবরার আহমেদ (পাকিস্তান)।

ড্রাফট থেকে দেশি: লিটন দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, তানভীর ইসলাম, ইমরুল কায়েস, আশিকুজ্জামান, জাকের আলি অনিক, সৈকত আলি, আবু হায়দার রনি, নাঈম হাসান, মুকিদুল ইসলাম মুগ্ধ।

ড্রাফট থেকে বিদেশি: শন উইলিয়ামস (জিম্বাবুয়ে), চ্যাডউইক ওয়ালটন (ওয়েস্ট ইন্ডিজ)।

এমএসএম / এমএসএম

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি

নারী এশিয়া কাপ : রাতে মাঠে নামছে বাংলাদেশ

রেকর্ড সময়ে শুরু ও শেষ হওয়া ম্যাচে ভেনাসের বিদায়

‘ইনফান্তিনো নিয়ম মানেন না, তাকে পদত্যাগ করতে হবে’

মেজর লিগে বাংলাদেশি বংশোদ্ভূত কাভানের চোখধাঁধানো গোল

ইনফান্তিনোকে অবশ্যই পদত্যাগ করতে হবে, বললেন প্লাতিনি

মায়ামির কোচ বদলে মেসির হাত থাকার গুঞ্জন, মুখ খুললেন চাকরি হারানো কোচ

হালান্ডের জোড়া গোল, বড় জয় ম্যানসিটির

প্রতিপক্ষকে ৫ গোলে উড়িয়ে মৌসুম শুরু বায়ার্ন মিউনিখের

বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি

জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত

১৩৫ মিলিয়ন ইউরোতে বারকোলাকে পাচ্ছে লিভারপুল

দিনুশার ব্যাটে আটকে আছে ভারতের জয়