ঢাকা সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

উল্লাপাড়ায় ধানের চারা রোপণে ব্যস্ত কৃষক


কাইয়ুম মাহমুূদ, উল্লাপাড়া  photo কাইয়ুম মাহমুূদ, উল্লাপাড়া
প্রকাশিত: ১৪-১-২০২৩ দুপুর ১:৪৬
ইরি-বোরো ধানের চারা রোপণে ব্যস্ত সময় পার করছেন উল্লাপাড়ার কৃষকরা। আমন ঘরে তোলার পর প্রচণ্ড শীতকে উপেক্ষা করে এ বছর নতুন স্বপ্ন নিয়ে মাঠে নেমেছেন কৃষকেরা।ইরি-বোরো চাষের গুরুত্বপূর্ণ সময় পৌষ-মাঘ। এ দুই মাস ইরি বোরো জমিতে ধানের চারা রোপণ করতে হয়।
 
চারা রোপণে এ সময়ের শৈত্য প্রবাহ ও কুয়াশা চাষীদের দমাতে পারে না। তাই সারাদেশের মত উল্লাপাড়ার কৃষকরাও ভোর থেকে শুরু করে  সন্ধ্যা পর্যন্ত কাজ করছেন।আবহাওয়া অনুকূলে থাকায় এবার বীজতলার কোনো ক্ষতি হয়নি। এবছর নিরাপদে ধান ঘরে তোলার জন্য উল্লাপাড়া কৃষকরা এবার আগাম বীজতলা তৈরি করে ছিলেন।তাই রোপণও শুরু হয় অন্য অন্য  বছরের তুলনায় অনেকটা আগে। উপজেলা জুড়ে এখন চলছে ধানের চারা রোপণের মহোৎসব। 
 
সলঙ্গার কৃষক আব্দুল খালেক বলেন, এবছর এক বিঘা জমিতে সারি সারি ও লাইন  করে  ইরি বোরো ধানের চারা লগিয়েছি কৃষি কর্মকর্তাদের পরামর্শক্রমে।  আশা করছি প্রতি বছরের তুলনায় এবছর অধিক ফলন পাবো। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, উল্লাপাড়ায় এবছর বোরো ধান লক্ষ্য মাত্রা নির্ধারণ করা হয়েছে  ৩০২৫০ হেক্টর জমি উৎপাদন লক্ষ্য মাত্রা নির্ধারণ করা হয়েছে  -১৩২৪৯৫ মেট্রিক টন, অদ্যাবধি পর্যন্ত  রোপণ করা হয়েছে  -১০ হেক্টর ।
 
উল্লাপাড়া উপজেলার কৃষি কর্মকর্তা সুবর্ণা ইয়াসমিন সুমি জানান, আগের বছরের তুলনায় এবছর কৃষকেরা সারি সারি ও লাইন  করে ধান লাগাতে ব্যস্ত রয়েছে। এ বিষয়ে সঠিক পরামর্শ দিতে আমাদের কৃষি কর্মকর্তারা কৃষকদের সহযোগীতা করছে। 

এমএসএম / এমএসএম

তারাগঞ্জে বিভিন্ন কর্মসূচিতে এমপি ব্যারিস্টার শাকিলা ফারজানা

বিতর্কিত এসআই নেয়ামতের বিরুদ্ধে ঘুষ-চাঁদাবাজির মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ

গৌরনদীতে গভীর রাতে সৌদি প্রবাসীর বাড়ির দেয়াল ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর

রূপসার ফখরুল হত্যার ঘটনায় ‘কাটাপ্পা’ গ্রেপ্তার

কাছাইট গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান মহারাজ আর নেই

শিক্ষার্থীদের বইমুখী করতে পেকুয়ায় গ্রন্থপাঠ কার্যক্রম

অভয়নগরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন, চার চাষিকে পুরস্কার

শ্রীনগরে মদ্যপ অবস্থায় কৃষক দল নেতার নাচগানের ভিডিও ভাইরাল

পটুয়াখালীতে ‘জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন

নেত্রকোণার কলমাকান্দায় ছয় দফা দাবিতে দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন-সহস্রাধিক শিক্ষার্থী-অভিভাবকের অংশগ্রহণ

উলিপুরে জাতীয় মৎস পক্ষের উদ্বোধন

মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে গোপালগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন

চরম অনিশ্চয়তায় কাটছে কিশোর রাহুলের জীবন