ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিতে হবে জুড়ীতে এসএম জাকির হোসাইন


মনিরুল ইসলাম, মৌলভীবাজার  photo মনিরুল ইসলাম, মৌলভীবাজার
প্রকাশিত: ১৪-১-২০২৩ দুপুর ৪:১২

বাংলাদেশ আওয়ামীলীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক উপ কমিটির সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন বলেন, ডিজিটাল বাংলাদেশের পর স্মার্ট  বাংলাদেশের যে পরিকল্পনা  প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিয়েছেন তা বাস্তবায়ন করতে হলে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিয়ে যেতে হবে। একটি জাতিকে এগিয়ে নিয়ে যাবার জন্য সবাইকে স্বপ্ন দেখতে হয়। যেমনিভাবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৪০ সালের লাহোর প্রস্তাবের মধ্যেই বাংলাদেশ নামক রাষ্ট্রকে নিয়ে স্বপ্ন দেখেছিলেন দীর্ঘ ২৩ বছর সেই স্বপ্ন লালন করেছিলেন এবং মহান মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে সে স্বপ্নকে বাস্তবায়ন করেছেন। বঙ্গবন্ধু যে স্বপ্ন লালন করেছিলেন তা  আমাদের বাস্তবায়ন করতে হবে। এ সময় তিনি আরো বলেন, মৌলভীবাজার জেলার শিক্ষার হার বাড়াতে আমাদের সবাইকে এক যোগে কাজ করতে হবে।

তিনি আজ শনিবার (১৪ জানুয়ারি)  মৌলভীবাজার জেলার জুড়ীতে যুক্তরাষ্ট্রের স্বেচ্ছাসেবী সংগঠন 'সানাবিল ফাউন্ডেশন টেক্সাস ইউএসএ'  র উদ্যোগে সংগঠনের আনুষ্ঠানিক উদ্বোধন, শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

অনুষ্ঠানে  উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি তাজুল ইসলাম তারা মিয়ার সভাপতিত্বে উপস্থিত ছিলেন সানাবিল ফাউন্ডেশনের প্রেসিডেন্ট  আবু সাঈদ মোঃ বেলাল, ভাইস প্রেসিডেন্ট ডা: মোহাম্মদ চৌধুরী, ভলেন্টিয়ার সাইফুল বারী চৌধুরী, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন, জুড়ী সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ ফরহাদ আহমদ, শাহনিমাত্রা কলেজের অধ্যক্ষ জহির উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাসুক মিয়া, উপজেলা যুবলীগের সভাপতি মামুনুর রশীদ সাজু, জুড়ী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক খলিলুর রহমান, জুড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, আওয়ামীলীগ নেতা ইমরুল ইসলাম, জায়েদ আনোয়ার, আব্দুস সালাম প্রমুখ।

অনুষ্ঠানে উপজেলার  হতদরিদ্র শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে ।

এমএসএম / এমএসএম

গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ

নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান

টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই

বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ

পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি

নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ

নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী

বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত

শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত

শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

আদমদীঘিতে জুয়া খেলার অপরাধে চারজন গ্রেফতার