অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু বাংলাদেশের
বেনোনিতে অস্ট্রেলিয়ার নারী অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ১৩১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শেষ পর্যন্ত দুই ওভার বাকি থাকতেই জয় তুলে নেয় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল। টি-টোয়েন্টি ফরম্যাটের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের প্রথম ম্যাচে ৭ উইকেটের জয় তুলে নিয়েছে লাল-সবুজের নারীরা।
মাঝারি লক্ষ্যে ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম বলেই উইকেট হারায় বাংলাদেশ দল। রাইস মেকেনন্নার বলে গোল্ডেন ডাকে ফিরে যান রানী সাহা। তবে সাময়িক চাপ সামলে নেন দিলারা আক্তার ও আফিয়া হুমায়রা। এই দুই ব্যাটারের ৬৬ রানের জুটিতেই জয়ের ভিত পেয়ে যায় বাংলাদেশ দল।
২৪ রান করে আফিয়া এবং ৪০ রান করে ফিরে যান দিলারা। এই সময় জোড়া উইকেট হারালেও শেষ দিকে বাংলাদেশকে একাই জয়ের বন্দরে নিয়ে যান সুমাইয়া আক্তার। ম্যাচ জিততে তাকে সঙ্গ দিয়েছেন স্বর্ণা আক্তার।
এর আগে দিনের শুরুতে টস জিতে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৩০ রান করে অস্ট্রেলিয়া নারী দল। দলের হয়ে সর্বোচ্চ ৫১ বলে ৫২ রান করে ক্লারি মোর। এছাড়া ইল্লা হাইওয়ার্ড করেন ৩৯ বলে ৩৫ রান। বাংলাদেশের হয়ে ২ টি করে উইকেট নেন মারুফা আক্তার এবং দিশা বিশ্বাস।
এমএসএম / এমএসএম
গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!
‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে
সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ
এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!
ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে
জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক
দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব
দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ
‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’
দলের বিপদেও সান্ত্বনা হাসানের ৭ উইকেট, ৪ ম্যাচে শিকার ২৬
সুখবর পেল আর্সেনাল
আফগানিস্তানের বিপক্ষে টেস্টে থাকছেন না নাহিদ রানা!