গুরুতর আহত হয়ে হাসপাতালে সাবেক ক্রিকেটার পাইলট
ফিল্ডিং করতে গিয়ে গুরুতর আহত হয়েছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক ও ম্যানেজার খালেদ মাসুদ পাইলট। তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। বর্তমানে রাজশাহীর বাসায় রয়েছেন পাইলট। এর আগে শুক্রবার বিকেলে চারটার দিকে রাজশাহী মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে ক্লেমন টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে ‘রাজশাহী সিক্সার্স’ দলের হয়ে খেলছিলেন পাইলট।
শনিবার দুপুরে রাজশাহী সিক্সার্স দলের খেলোয়াড় সিবলী সাদিক বলেন, ‘পাইলট ভাই হাতে আঘাত পেয়েছেন। বর্তামানে তিনি বাড়িতে রয়েছেন। তার বাম হাত ভেঙ্গে গেছে।’ এদিন ক্লেমন টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে রাজশাহী সিক্সার্স বনাম মুক্তিযোদ্ধা ক্রিকেট ক্লাব, দুপচাঁচিয়া বগুড়ার মধ্যে খেলা ছিল।
ক্লেমন রাজশাহী ক্রিকেট কোচ শিবলি সাদিক বলেন, ‘শেষ বলে জয়ের জন্য প্রতিপক্ষ দলের প্রয়োজন ছিলো মাত্র চার রান। শেষ বলে ব্যাটার চমৎকার একটি শটও খেলেন। যা বাউন্ডারি হওয়ার জন্য যথেষ্ট ছিল। কিন্তু ব্যাটারের সেই শটটি ঝাঁপিয়ে পড়ে ঠেকিয়ে দেন পাইলট। এতে করে পাইলটের দল এক রানে জয় পায়। কিন্তু তিনি গুরুতর আহত হন। এসময় তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে সকল ধরনের পরীক্ষা নিরীক্ষা শেষে চিকিৎসকরা তাকে শঙ্কামুক্ত ঘোষণা করেন। তবে তার বাম হাতের হাড় ভেঙে যায়। তাকে চিকিৎসক কয়েকদিন বিশ্রাম নিতে পরামর্শ দেন।’
বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক ও ম্যানেজার খালেদ মাসুদ পাইলট জানান, ‘আমার বাম হাত ভেঙ্গে গেছে। হাতের হাড় পুরোপুরি ভেঙ্গে আলাদা হয়ে গেছে। চিকিৎসক প্লাস্টার করে দিয়েছেন। আগামী সোমবার বা মঙ্গলবার সার্জারি করতে হবে। এখন বিশ্রামে আছি।
এমএসএম / এমএসএম
গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!
‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে
সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ
এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!
ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে
জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক
দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব
দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ
‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’
দলের বিপদেও সান্ত্বনা হাসানের ৭ উইকেট, ৪ ম্যাচে শিকার ২৬
সুখবর পেল আর্সেনাল
আফগানিস্তানের বিপক্ষে টেস্টে থাকছেন না নাহিদ রানা!