ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

হরিপুরে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার


মাসুদ রানা লেমন, রাণীশংকৈল photo মাসুদ রানা লেমন, রাণীশংকৈল
প্রকাশিত: ১৪-১-২০২৩ রাত ৮:০

ঠাকুরগাঁও হরিপুরে প্রাইভেটকারে ২২০ বোতল ফেনসিডিলসহ শামীম নামে এক মাদক ব‍্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।শুক্রবার (১৩ জানুয়ারি) দিবাগত রাত ১ রাত টার দিকে হরিপুর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সদরের রাবেয়া মোড় নামক স্থানে অভিযান চালিয়ে একটি প্রাইভেটকার আটক করে। পরে প্রাইভেটকার তল্লাশি করে ২২০ বোতল ফেন্সিডিলসহ শামীমকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত হলেন- শামীম (৩০) উপজেলার তিনুয়া গ্রামের হাসির উদ্দিনের ছেলে। এ সময় একটি প্রাইভেটকার ও ২২০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

অভিযান পরিচালনা করেন রাণীশংকৈল সার্কেল এ এসপি কামরুজ্জামান, হরিপুর থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম, এস আই আবু ঈশা,এস আই জাহাঙ্গীর আলম,এস আই রাকিবুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স।

জানা যায়, উপজেলার বিভিন্ন সীমান্ত এলাকা থেকে সে মাদকদ্রব্য ক্রয় করে দেশের বিভিন্ন জায়গায় বিক্রি করে। এ ঘটনায় হরিপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

হরিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি প্রাইভেটকার ও ২২০ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী শামীমকে গ্রেফতার করা হয়েছে।

সুজন / সুজন

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির