ঢাকা শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

ফেসবুক পেইজ খুলে প্রতরণা, যুবক গ্রেপ্তার


নড়াইল প্রতিনিধি  photo নড়াইল প্রতিনিধি
প্রকাশিত: ১৪-১-২০২৩ রাত ৮:৬

নড়াইলে ধর্মীয় অনুভূতিকে পুঁজি করে পীর ও দয়াল বাবা নামে ফেসবুক পেইজ খুলে প্রতারণার অভিযোগে প্রতারক চক্রের মূলহোতা মোঃ সিহান কাজী (১৭) কে গ্রেপ্তার করেছে নড়াগাতী থানা পুলিশ। গত শুক্রবার দিবাগত রাতে ঢাকার উত্তরা থেকে তাকে গ্রেপ্তার করে শনিবার (১৪ জানুয়ারি) সকালে তাকে নড়াগাতি থানায় নিয়ে আসা হয়। সে ভোলা জেলার বোরহানউদ্দিন থানার মোঃ দুলাল কাজীর ছেলে। এ সময় তার কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন মডেলের ৩ টি মোবাইল ফোন এবং ১ টি সিম কার্ড জব্দ করা হয়।

পুলিশ জানায়, সংঘবদ্ধ আন্তঃজেলা এই গ্রুপটি দীর্ঘদিন যাবৎ 'গরীবের বন্ধু' নামক ফেসবুক পেইজ খুলে 'পাগলা বাবার দরবার শরীফ, কিশোরগঞ্জ' এর নামে বিভিন্ন লোভনীয় বিজ্ঞাপনের ভিডিও  প্রচার করে আসছিল। গত ১ নভেম্বর ২০২২ তারিখে নড়াগাতি থানার টোনা গ্রামের রবিউল ইসলামের স্ত্রী ফাতেমা বেগম (৩৩) বিজ্ঞাপনের প্রলোভনে পড়ে প্রতারকের সাথে মোবাইলে তার সমস্যার কথা বলেন। এই সুযোগে প্রতারক চক্রটি ওই নারীর কাছ থেকে কয়েক ধাপে ৩ লক্ষ টাকা আত্মসাৎ করে।

এ বিষয়ে নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত সাহা বলেন, ধর্মপ্রাণ মানুষ বিপদ থেকে উদ্ধার ও শান্তির আশায় সহজেই প্রতারণার শিকার হয়। এভাবেই মানুষের ধর্মীয় অনুভূতিকে পুঁজি করে ধর্মভীরু নারী ও পুরুষদের প্রতারণা করে আসছিল চক্রটি। গ্রেপ্তারকৃত যুবক প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা স্বীকার করেছে। দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। এছাড়া চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

সুজন / সুজন

সুবর্ণচর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি নব কমিটির পরিচিতি ও আলোচনা সভা

ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ

‎মাছ ধরার ট্রলারে মিলল বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি-পাঞ্জাবি

পেকুয়ায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারত, রাশেদ খানের নানা প্রতিশ্রুতি

টঙ্গীতে অপরাধীদের আতঙ্ক ওসি মাকছুদুল আলম, ৪০ দিনে গ্রেপ্তার ৪১৯

ডামুড্যায় নিখোঁজের ৬ ঘণ্টা পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, বাড়িতে আগুন

‎অস্ট্রেলিয়া-বাংলাদেশ স্পেশালাইজড ইন্টারন্যাশনাল হাসপাতাল বিষয়ে এক মতবিনিময় সভা

ফেনীতে এশিয়ান মেধা উন্নয়ন বৃত্তি ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত

রায়পুরে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার: বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি

রায়গঞ্জে চালকল নিয়ে শঙ্কা, বিপাকে মিল মালিক-শ্রমিক

মিরসরাইয়ে ভূমি জবর দখলের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন

টঙ্গীতে প্রশাসক গোল্ডকাপ ২০২৬ অনুষ্ঠিত : হাড্ডাহাড্ডি লড়াইয়ে বাসনকে হারিয়ে টঙ্গীর জয়

বাউফলে স্প্রেড হিউম্যানিটির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত: ৫০টি পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ