ঢাকা শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

জাকের আলির আউট নিয়ে প্রশ্ন এবং বিসিবির ব্যাখ্যা


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫-১-২০২৩ দুপুর ১:১

চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) বিতর্ক যেনো পিছু ছাড়ছেই না। প্রায় প্রতি ম্যাচেই এডিআরএসের (অল্টারনেটিভ ডিসিশন রিভিউ সিস্টেম) সিদ্ধান্তে খুশী হতে পারছে না দলগুলো। এই যেমন গতকাল শনিবার কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবং ফরচুন বরিশালের ম্যাচে জাকের আলি অনিকের আউটের পর ক্ষোভে ফেঁটে পড়েন দলটির প্রধান কোচ মোহাম্মদ সালাউদ্দিন। সংবাদ সম্মেলনে এসে বলেছিলেন, হাত-পা বাঁধা, কিছু বললে নিষিদ্ধ হয়ে যাব।

তবে সব ছাপিয়ে বিসিবি দিয়েছে নিজেদের মতো করে ব্যাখ্যা। বিসিবি গত রাতে জাকের আলি অনিকের আউটের ব্যাখ্যা দিয়েছে, ‘বিপিএলের প্লেয়িং কন্ডিশন অনুযায়ী বল (এডিআরএস এর ক্ষেত্রে) লেগ স্ট্যাম্পের লাইনে এক শতাংশ অংশে স্পর্শ করলে আম্পায়ার্স কল হিসেবে ব্যাটার আউট হবে।’

বিপিএলের এবারের প্লেয়িং কন্ডিশন অনুসারে জাকের আলি অনিকের লেগ বিফোর উইকেট অনফিল্ড আম্পায়ারের রাইট ডিসিশন ছিল।

টুর্নামেন্টের ম্যাচ খেলার কন্ডিশনের পরিশিষ্ট ডি ওয়ান-এ বলা হয়েছে যে, এডিআরএসে একটি বল 'ইন-লাইন’ পিচ করেছে বলে বিবেচিত হবে যদি ‘বলের কোনো অংশ পিচিং জোনের ভিতরে থাকে।’

সংশ্লিষ্ট নিয়মের এই ব্যাখ্যা অনুসারে, বরিশাল-কুমিল্লার ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ব্যাটসম্যান জাকের আলির বিরুদ্ধে অনফিল্ড আম্পায়ারের দেওয়া এলবিডব্লিউ (বলের পিচিং পয়েন্ট দেখানো ছবি) সিদ্ধান্ত বহাল রাখেন টিভি আম্পায়ার।

এমএসএম / এমএসএম

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে

জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক

দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব

দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ

‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’

দলের বিপদেও সান্ত্বনা হাসানের ৭ উইকেট, ৪ ম্যাচে শিকার ২৬

সুখবর পেল আর্সেনাল

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে থাকছেন না নাহিদ রানা!

জাপানের কাছে হেরে বিশ্বকাপ খেলা হচ্ছে না বাংলাদেশের